কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্বের জন্য মনোনয়ন দাখিলের আজই ছিল শেষ দিন। একই সঙ্গে চতুর্থ পর্বের ভোটের জন্যও মনোনয়ন জমা নেওয়ার কাজ চলছে। এই পর্য়ায়ের বেশ কয়েকজন উল্লেখ্যযোগ্য প্রার্থী আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আজ টালিগঞ্জ কেন্দ্র থেকে তার মনোনয়ন জমা দিয়েছেন। এ দিন আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন রাজ্যের পূর্ত মন্ত্রী৷ রাজ্যের আরেক মন্ত্রী, বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ও আজ আলিপুরের ট্রেজারি বিল্ডিং এ তার মনোনয়ন জমা দিয়েছেন৷ তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক, চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা তথা সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম, চাঁপদানি বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুল মান্নান, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী প্রণব ঘোষও আজ সংশ্লিষ্ট জেলা নির্বাচন দপ্তরে তাঁদের মনোনয়নন জমা দিয়েছেন।
Related Articles
সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় প্রকৃতির উপরে নির্ভর করেই বলাগড়ের কৃষকদের পেঁয়াজ চাষ করতে হয়।
হুগলি,২২ ডিসেম্বর:- সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় প্রকৃতির উপরে নির্ভর করেই বলাগড়ের কৃষকদের পেঁয়াজ চাষ করতে হয়।কখনো অধিক ফলনে পেঁয়াজের দাম না পেয়ে মাঠেই পচে নষ্ট হয় ফসল।কখনো আবার চড়া দামে পেঁয়াজের বীজতলা কিনতে গিয়ে চোখে জল আসে কৃষকের। আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাজারের চাহিদার সঙ্গে যোগানের জন্য বলাগড়ে পেঁয়াজ সংরক্ষন কেন্দ্র নির্মানের পক্ষে সাওয়াল […]
তৃণমূলের কফিনে পেরেক পোঁতার কাজ শুরু হয়ে গেছে ! মেদিনীপুরে বললেন শুভেন্দু !
পশ্চিম মেদিনীপুর , ১২ ফেব্রুয়ারি:- তৃণমূলের কফিনে পেরেক পোঁতার কাজ শুরু হয়ে গেছে। প্রতিদিনই একটি করে উইকেট পড়ছে। একজন করে সাংসদ, বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। শুক্রবার পরিবর্তন যাত্রায় বেরিয়ে পশ্চিম মেদিনীপুরে পরিবর্তন যাত্রায় এসে বললেন শুভেন্দু। এদিন বেলদা থেকে খড়্গপুরের মাতকাতপুর , মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা ঘোরে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। ছোট ছোট […]
প্রতারণার ঘটনা ধামাচাপা দিতেই অপহরণের নাটক শ্রীরামপুরে , পুলিশি জেরায় স্বীকারুক্তি অভিযুক্তদের।
হুগলি , ১৬ ডিসেম্বর:- প্রথমে লক্ষাধিক টাকার প্রতারণা পরে অপহরণ। সিনেমার চিত্রনাট্য হুগলি জেলায়। অপহৃত সুরজিত ঘোষ। বাড়ি শ্রীরামপুর মাহেশের মানিকতলায়। গত ১৪ তারিখ সুরজিতের স্ত্রী রুপা শ্রীরামপুর থানাতে অভিযোগ করে, কানাইপুরের বাসিন্দা সৌমেন দাস ওরফে ছোটন, ও নুরবক্স শেখ ওরফে ভোলা। তার স্বামী সুরজিতকে অপহরণ করে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। ঘটনার তদন্তে নেমে […]






