মালদা , ২০ জুলাই:- লাঠি হাতে রাস্তায় ফের পুলিশ। লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকাল থেকেই অভিযানে নামে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের একাধিক মার্কেটে এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অভিযান চালায় পুলিশ। উল্লেখ্য লকডাউন চলছে মালদার ইংরেজবাজার শহরে । কিন্তু একাংশ মানুষ লকডাউন অমান্য করে দোকান , বাজার খুলে রাখছেন। এমনকি ঠাসাঠাসি করে যানবাহনে যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর সেই দিকেই নজর রেখে লাঠি হাতে ফের ময়দানে নামলো ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এমনকি রাস্তায় মাস্কবিহীন অবস্থায় অনেককে ধরপাকড় করে পুলিশ। এদিন মালদা শহরের নেতাজি পুরো মার্কেট , রথবাড়ি, স্টেশন রোড, রাজমহল রোড় , রবীন্দ্র এভেনিউ সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রশাসনের নির্দেশ অমান্য করে যেসব এলাকায় দোকান খোলা রাখা হয়েছিল, সেই সব দোকানিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেয় অভিযানকারী পুলিশ কর্তারা।
Related Articles
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেসব ধারার বিরোধিতা করেছেন সেসবে সাধারন মানুষ সমর্থন করছেন – দিলীপ ঘোষ।
মালদা,২৭ জানুয়ারি:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেসব ধারার বিরোধিতা করেছেন সেসবের পক্ষে মানুষ সমর্থন করেছেন । কাশ্মীরের ৩৭০ ধারা হোক অথবা তিন তালাক। জিএসটি নিয়েও বিরোধীতা করেছেন দিদিমণি। কিন্তু সবেতেই মানুষের সমর্থন পেয়েছি। বিল পাস হয়েছে। এমনকি নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছেন দিদিমণি । সেটিও পাশ করিয়েছি। আইন তৈরি হয়েছে নাগরিকত্ব দেওয়ার। সোমবার মালদায় অভিনন্দন […]
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রদের গন্তব্য আজ কলকাতার ছাত্র সমাবেশে।
হাওড়া, ২৯ আগস্ট:- গতকাল ২৮ আগস্ট ছিল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোমবার কলকাতায় ছাত্র সমাবেশে যোগ দিতে এদিন সকালে হাওড়ার বেলুড় লালবাবা কলেজ থেকে ছাত্রছাত্রীরা বালির বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল মিছিল করে কলেজ থেকে বেরিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। হাওড়া স্টেশনে জেলার দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে পৌঁছাচ্ছেন। সেখান থেকে […]
হাওড়া স্টেশন দিয়ে বেআইনি গহনা পাচার রুখে দিলেন আরপিএফ কর্মীরা।
হাওড়া, ২৬, সেপ্টেম্বর:- বেআইনি গহনা পাচার রুখে দিলেন হাওড়ার আরপিএফ কর্মীরা। হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে শনিবার রাতে এক যুবককে প্রায় ১১ লক্ষ টাকার বেআইনি গহনা সমেত পাকড়াও করেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। ধরা পড়েন নতুন দিল্লির সরিতা বিহারের বাসিন্দা অঙ্কিত শাহ(২৬)। পূর্বাঞ্চলের প্রধান প্রবেশদ্বার হাওড়া স্টেশন। সেই কারণে দীর্ঘদিন ধরেই চোরাচালানকারী ও […]










