হাওড়া , ১৯ মার্চ:-বুধবার অনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ২০২১ প্রকাশ করা হয়েছে। এরপর বৃহস্পতিবার হাওড়া সদরে দলীয় প্রার্থীরা এক সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ওই ইস্তাহার প্রকাশ করেন। এরপর শুক্রবার থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রভিত্তিক সাংবাদিক বৈঠক করে দিদির ১০ অঙ্গীকার প্রকাশ কর্মসূচী নিয়েছে তৃণমূল। এই কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার সন্ধ্যায় হাওড়ার দলের শিবপুর কেন্দ্র কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রে দলের প্রার্থী মনোজ তিওয়ারি, তৃণমূল নেতা চন্দন কান্তি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
ভালোবাসার দিন নয় আজকের দিনটা কালোদিন হিসাবে পালন করলো উত্তরপাড়ার তৃনমূল ছাত্রপরিষদের কর্মীরা।
হুগলি,১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইন্স ডে নয় পুলওয়ামা শহীদদের শ্রদ্ধা জানাতে শোক দিবস পালন ছাত্রদের।শুক্রবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রেমিক প্রেমিকাদের নিয়ে ভালোবাসায় ব্যাস্ত মানুষ ,কিন্তু এই দিনে একবছর আগে পুলওয়ামার ঘটনায় প্রাণ হারান দেশের বীর সৈনিকরা।তাই আজকের দিনটা ভালোবাসার দিন হিসাবে নয় শোক দিবস হিসেবে পালন করলো প্যারিমোহন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ । তাদের উদ্যোগে রক্তদান শিবির […]
সিঙ্গুরে বিজেপি কিষান মোর্চার ধর্নার দ্বিতীয় দিন।সকাল থেকে মঞ্চে বিজেপি নেতৃত্ব উপস্থিত হতে শুরু করেন।
হুগলি, ১৫ ডিসেম্বর:- সিঙ্গুরে বিজেপি কিষান মোর্চার ধর্নার দ্বিতীয় দিন।সকাল থেকে মঞ্চে বিজেপি নেতৃত্ব উপস্থিত হতে শুরু করেন। একে একে আসেন সায়ন্তন বসু, জয় প্রকাশ মজুমদার, কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী দানারা। মঞ্চে লোক থাকলেও বেলা বারোটা পর্যন্ত দর্শক শ্রোতার সংখ্যা ছিল হাতে গোনা। কৃষক বাঁচাও কৃষি বাঁচাও […]
বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলির অডিট রিপোর্ট তলব করায় রাজ্যপালকে নাম না করে সমালোচনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে অডিট রিপোর্ট তলব করা রাজ্যপালকে নাম না করে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে। থ্রেট করছে। এভাবে কী অডিট রিপোর্ট চাওয়া যায়! যদি চাওয়ার হয়, সরকারই চেয়ে […]








