দক্ষিণ ২৪ পরগনা,১৮ এপ্রিল:- উত্তর ২৪ পরগনা বসিরহাটের পর এবার দক্ষিণ ২৪ পরগনার অভিযোগ লকডাউনের পর থেকে তারা খাবার পাচ্ছেন না। এই অভিযোগে নালুয়া, হোকোলডাঙ্গা, লালপুর প্রভৃতি ৪ থেকে ৫ টা গ্রামের লোক খাদ্যের দাবিতে সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে। এখনও রায়দিঘী মেন রোড অবরোধ হয়ে আছে। রাস্তায় জানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অভিযোগ লকডাউনের পর থেকে খাদ্য পাচ্ছেন না তারা। তাদের দাবি হয় খাবার দিক সরকার। না হলে লকডাউন তুলুক। এখনও প্রায় শপাঁচেক লোক রাস্তায় বসে থাকে। পশ্চিমবঙ্গ সরকার বলেছেন সদাসর্বদা পেটে-ভাতে থাকবে কোন খাদ্যের অভাব হবে না। সেখানে বিপরীত চিত্র ফুটে উঠলো । সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে রোদের মধ্যে রাস্তা বসে অবস্থান-বিক্ষোভ করে বসে আছে গ্রামবাসীরা হাতে তাদের আছে পিচবোর্ডের গায়ে বড় বড় করে লেখা আছে খাদ্য চাই।
Related Articles
দুঃসাহসিক ! দিনেদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর করে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী।
হাওড়া , ৫ অক্টোবর:- ফ্ল্যাটে একাকী বৃদ্ধাকে মারধর করে তাঁর গা থেকে সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ির রোজ মেরি লেনের একটি বহুতল আবাসনে। তিন তলার ফ্ল্যাটে ঘটে ওই ঘটনা। বৃদ্ধা শুভা দেবী মেহতা জানান, তাঁর ছেলে কাজে বেরিয়ে যাওয়ার পর এদিন তিনি একাই ফ্ল্যাটে […]
রাতভর প্রবল বৃষ্টিতে জলে ভাসছে শহর।
হাওড়া, ২০ সেপ্টেম্বর:- রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। হাওড়া পুরনিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। অধিকাংশ নিচু এলাকায় জল জমেছে। ভোরের দিকে প্রাকৃতিক দুর্যোগ তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলের তলায়। সকালেও একনাগাড়ে বৃষ্টি পড়ছে। হাওড়ার পঞ্চাননতলা রোড, দেশপ্রাণ শাসমল রোড, টিকিয়াপাড়া, ইস্ট-ওয়েস্ট বাইপাস, ইছাপুর ডুমুরজলা, […]
সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান , প্রতিবাদে শুধু ”জয় হিন্দ , জয় বাংলা” বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২২ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাঁধল বিতর্ক। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সংস্কৃতি মন্ত্রকের আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন এর সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র পাশাপশি বক্তার তালিকায় নাম ছিল মমতার। কিন্তু তার বক্তব্য রাখার আগেই তাল কাটে।বক্তা হিসেবে তাঁর […]







