কলকাতা , ১৮ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ ভাবে ব্যবহার করতে হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা আজ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি পি নির্জনয়ণ এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি কেন্দ্রীয় বাহিনীকে কোথাও নিষ্ক্রিয় করে বসিয়ে না রাখার উপরে জোর দিয়েছেন। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ গুলিতে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে তিনি জানিয়েছেন। নিয়মিত রুট মার্চ ছাড়াও রাজ্য পুলিশ ও প্রশাসনকে কমিশনের সঙ্গে সম্পূর্ন সহযোগিতা করে কাজ করতে হবে বলে তিনি জানিয়েছেন। পোস্টাল ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ থাকায় এই ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এইদিকে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যসচিব তাকে জানিয়েছেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী উপস্থিত ছিলেন।
Related Articles
ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ সি,পি,এমের।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-সিপিএমের পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এবং ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ শুরুর একটু পরেই পথ অবরোধ করল সিপিএম ২০৭, ২৩৮, ২৩৯, ২০৭, ২৩৮, ২৩৯, ২৪১, ২৪২ নাম্বার বুথে তৃণমূলের দুষ্কৃতীরা ভোটদানে বাধা দেয় বলে সিপিএমের অভিযোগ।এর প্রতিবাদে চকলছিপুরে সিপিএম গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে।কেন্দ্রীয় বাহিনীর জওয়ান […]
বালিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু।
হাওড়া , ২৭ মে:- বালিতে রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ স্থানীয় পদ্মবাবু রোড ও পঞ্চাননতলার সংযোগস্থলে ঘটে ওই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শম্ভু দাস ( ৬৫ )। তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট […]
হুগলিতে আটক নয়টি বালি ভর্তি ট্রাক।
হুগলি, ১৮ ডিসেম্বর:- দুর্গাপুর হাইওয়েজের এন এইচ টু দুই এর ওপর দিয়ে বেআইনি ভাবে বালি বোঝাই ট্রাকের উপর নজরদারি করার সময় আটক করা হলো নয়টি বালি ভর্তি ট্রাক। এদিন ট্রাকগুলি আটক করল হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানার পুলিশ। আজ মঙ্গলবার হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামোনাশিষ সেনের নির্দেশ মত গুড়াপ থানার ওসি প্রসেনজিৎ ঘোষের […]









