হাওড়া , ২৭ মে:- বালিতে রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ স্থানীয় পদ্মবাবু রোড ও পঞ্চাননতলার সংযোগস্থলে ঘটে ওই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শম্ভু দাস ( ৬৫ )। তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পঞ্চাননতলায় বৃষ্টির জল জমে গিয়েছিল। সেই জলের উপর দিয়ে যেতে গিয়ে ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। কার গাফিলতির জেরে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে।
Related Articles
কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজীবের নেতৃত্বে মহামিছিল হাওড়ায়।
হাওড়া , ১৩ সেপ্টেম্বর:- কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জাপানি গেট থেকে কাটলিয়া অবধি মহামিছিল হল মন্ত্রী তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। প্রতিবাদ মিছিল কার্যত এদিন জনজোয়ারের চেহারা নেয়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কোভিড পরিস্থিতিতে সংক্রমণের কারণে তৃণমূলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে তাদের সাহায্য করছিল। কোনওরকম রাজনৈতিক […]
নবনিযুক্ত পরিবহন মন্ত্রীকে সংবর্ধনা কানাইপুর পঞ্চায়েতের।
তরুণ মুখোপাধ্যায়, ৬ আগস্ট:- কোন্নগর কানাইপুরের ভূমিপুত্র স্নেহাশীষ চক্রবর্তী রাজ্যের পরিবহন মন্ত্রী রূপে শপথ নেওয়ায় খুশি কানাইপুর পঞ্চায়েত এলাকার মানুষেরা। আজ বিকালে স্নেহাসিস চক্রবর্তীকে কানাইপুর পঞ্চায়েতের পক্ষ পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হলো। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিককে ও সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পরিবহন […]
আরামবাগের প্রার্থীর উপর হামলার রিপোর্ট নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাইল কমিশন।
কলকাতা , ৮ এপ্রিল:- আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের উপর হামলার ঘটনায় হুগলি জেলা পুলিশের পাঠানো রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন ফের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। নির্বাচনের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে ওই প্রার্থীকে বাঁশ দিয়ে আঘাত করার ছবি দেখা গেলেও জেলা পুলিশ সুপারের পাঠানো রিপোর্টে তার কোনো উল্লেখ নেই কেন সে ব্যাপারে কমিশনের তরফ […]









