হুগলি, ১৮ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুরে এসে দলীয় কর্মীসমর্থকদের সাথে কাছের মানুষ হিসাবে মিশে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।কাঞ্চন মল্লিক ভোটের প্রচারে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেও কানাইপুরে আসা হয়ে ওঠেনি প্রার্থীর।আর সেই কারণে ক্ষোভ জমেছিল তৃণমূলের কর্মীসমর্থকদের মধ্যে।কিন্তু এদিন কানাইপুর বাসাই এ কর্মী সম্মেলনে এসে একদম কাছের মানুষ হয়ে কর্মী সর্থকদের সাথে মিশে গিয়ে সব ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে উত্তরপাড়া কেন্দ্রে জয়লাভ করে মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করার ডাক দেন। এদিন কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের নেতৃত্বে কর্মীসন্মেলন করে তৃণমূল দলের নেতা কর্মীরা।আর সেখানে এসেই মমতা ব্যানার্জীর জন্য একসাথে সবাইকে লড়াই করার ডাক দেন কাঞ্চন মল্লিক।তারকা অভিনেতাকে কাছে পেয়ে কর্মীসমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
সব দুর্যোগ জয় করে হরিণরা জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে বেথুয়াডহরি অভয়ারণ্যে।
নদীয়া, ১৩ জুন:- নদিয়া জেলার বেথুয়াডহরির অন্যতম আকর্ষণ বেথুয়াডহরি অভয়ারণ্য ৷ এখানে গোটা অরণ্য জুড়ে হরিণের স্বর্গরাজ্য ৷ এছাড়াও আছে নীলগাই , ময়ুর , নানা ধরণের পশুপাখি , ঘরিয়াল এবং ময়াল সাপ যাদের দেখতে প্রতিদিন এখানে প্রচুর পরিমানে দর্শণার্থী আসেন ৷ তবে অরণ্য থেকে বেড়িয়ে অনেক ভ্রমনার্থীরা হতাশ হয়ে বলেন হরিণের ঝাঁক দেখতে পাননি ৷ […]
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন হবে , ঘোষণা আগামীকাল জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ জুন:- করোনা আবহে বাতিল হওয়া মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা আগামী কাল ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। শীর্ষ আদালতে […]
অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন চুঁচুড়া স্টেশন রোডের সাহা পরিবার।
সুদীপ দাস,১৪ এপ্রিল:- সমগ্র বিশ্বের পাশাপাশি করোনা ভয়াবহ আকার ধারন করছে ভারতেও। দফায়-দফায় বাড়ছে লকডাউনের সময়সীমা। রাজ্য সরকার ইতিমধ্যেই লকডাউনের সময়সীমা ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আজ কেন্দ্রীয় সরকার নতুন করে ৩রা মে পর্যন্ত সমগ্র দেশে লকডাউনের সময়সীমা ঘোষনা করেছে। এই পরিস্থিতিতে চরম বিপাকে পরেছেন দিনআনা দিনখাওয়া মানুষগুলি। তাঁদের কথা চিন্তা করে ১লা বৈশাখের পুণ্য […]








