হুগলি, ১৮ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুরে এসে দলীয় কর্মীসমর্থকদের সাথে কাছের মানুষ হিসাবে মিশে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।কাঞ্চন মল্লিক ভোটের প্রচারে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেও কানাইপুরে আসা হয়ে ওঠেনি প্রার্থীর।আর সেই কারণে ক্ষোভ জমেছিল তৃণমূলের কর্মীসমর্থকদের মধ্যে।কিন্তু এদিন কানাইপুর বাসাই এ কর্মী সম্মেলনে এসে একদম কাছের মানুষ হয়ে কর্মী সর্থকদের সাথে মিশে গিয়ে সব ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে উত্তরপাড়া কেন্দ্রে জয়লাভ করে মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করার ডাক দেন। এদিন কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের নেতৃত্বে কর্মীসন্মেলন করে তৃণমূল দলের নেতা কর্মীরা।আর সেখানে এসেই মমতা ব্যানার্জীর জন্য একসাথে সবাইকে লড়াই করার ডাক দেন কাঞ্চন মল্লিক।তারকা অভিনেতাকে কাছে পেয়ে কর্মীসমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
অটোচালকের হাতে প্রহৃত বাসচালক, বন্ধ বাস, চাঞ্চল্য চুঁচুড়ায়!
সুদীপ দাস, ২২ নভেম্বর:- এক বাসচালককে মারধরের অভোযোগ উঠলো অটোচালকদের বিরুদ্ধে। মুখ ফেটে জখম বাসচালক। মূল অভিযুক্ত অটোচালককে গ্রেফতারের দাবীতে প্রায় কয়েক ঘন্টা বন্ধ রইলো দুটি রুটের বাস। চরম ভোগান্তি যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনের সামনে। ঘটনায় আহত বাসচালকের মুখে তিনটি সেলাই পরেছে। স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল ১১টা বাজার কিছুক্ষন […]
বাবা, মা ও বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের।
হুগলি, ৯ নভেম্বর:- মা, বাবা ও বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধনিয়াখালি থানার দশঘড়া রায়পাড়া এলাকায়। মৃতরা হলো বাবা অসীম ঘোষাল(৬৮), মা শুভ্রা ঘোষাল(৬০) এবং বোন পল্লবী চ্যাটার্জি(৩৮)। যুবকের নাম প্রমথেশ ঘোষাল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দশঘরা রায় বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর ধরে বসবাস করছিলেন ঘোষাল […]
ফুটবলের রাজপুত্র নেই , না ফেরার দেশে চলে গেলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা
প্রসেনজিৎ মাহাতো , ২৫ নভেম্বর:- ফুটবলের রাজপুত্র নেই। না ফেরার দেশে চলে গেলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা।বিশ্ব ফুটবলের কাছে অপূরণীয় ক্ষতি। ৬০ বছর বয়সে মারা গেলেন ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। মস্তিষ্কে রক্তপাতের সমস্যা নিয়ে কয়েক দিন আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা দুনিয়া জুড়ে শোকের ছায়া। সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, […]










