সুদীপ দাস , ১৭ মার্চ:- মঙ্গলবার সম্পূর্ন বাঙালিয়ানার মধ্য দিয়ে মনোনয়ন জমা দিলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। এদিন প্রথমে চুঁচুড়ার বুনোকালিমাতার মন্দিরে পুজো দেন ধুতি-পাঞ্জাবি পরিহিতা অসিত মজুমদার। তারপর ঢাকের তালে মিছিল করে চুঁচুড়া দয়াময়ী কালি মন্দিরে এসে পুজো দেন তিনি। এরপর মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে এসে উপস্থিত হন। সেখানে প্রার্থী সহ মোট তিনজন সদসর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলির হাতে মনোনয়ন তুলে দেন।
Related Articles
পনেরো বছর বাড়িতে বসেই ভোট দিলেন শতায়ু প্রিয়বালা।
হুগলি, ১৬ মে:- চুঁচুড়া কপিডাঙার বাসিন্দা প্রিয়বালা কুন্ডুর বয়স একশ বছর। ২০০৯ সালে লোকসভা ভোটে শেষ বার তিনি ভোট দিয়েছিলেন। তার পর অজ্ঞাত কারনে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ে। ভোটার কার্ড থাকলেও তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারতেন না। ভোটার তালিকায় নাম তোলার জন্য অনেক চেষ্টা করেন বৃদ্ধার নাতিরা। কিন্তু কোনো কাজ […]
যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠে হলো যীশু পুজো।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- মহাসমারোহে প্রতি বছরের ন্যায় ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো যীশু পূজা। প্রভু যীশুর প্রতিকৃতি রেখে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির পর ফুল, ফল, মিষ্টি, কেক, পেস্ট্রি প্রমুখ নিবেদন করে প্রভু যীশুকে পূজা করা হয়। যথাযোগ্য মর্যাদায় এদিন বেলুড় মঠে হয় যীশু পুজো। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে রবিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় […]
পোলবা থানায় বিজেপির বিক্ষোভে সামিল অগ্নিমিত্রা পাল।
হুগলি , ২৯ জানুয়ারি:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষনের পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে হুগলির পোলবা থানার সুগন্ধ্যার কিশোরি দিশা দাস অধিকারী(১৬)। টানা প্রায় ৪০দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে হার মেনেছে দিশা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা বরুন সাঁতরার ছেলে সুমন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। আজ পোলবা থানায় বাকিদের গ্রেপ্তারের দাবীতে […]










