সুদীপ দাস , ১৭ মার্চ:- তৃতীয় বারের জন্য তৃণমূল প্রার্থী হয়েছেন হুগলির চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে স্বাতী খন্দকার। গত দুটো বিধানসভা নির্বাচনে চন্ডীতলার মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জির প্রার্থী স্বাতী খন্দকারকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিল। এবারও সেই স্বতীর ওপরই আস্থা রেখেছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত আকবর আলী খন্দকার এই বিধানসভা কেন্দ্রেই বিধায়ক ছিলেন তাঁর সহধর্মিনী স্বাতী এবারেও জয়ের ব্যাপারে নিশ্চিত। প্রতিদিন সকাল থেকে চন্ডিতলা বিধানসভা এলাকায় বিভিন্ন এলাকা ঘুরে তার প্রচার পর্ব সারছেন। এদিনও তিনি স্থানীয় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়েন। তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের যে উন্নয়ন করেছেন তার প্রতি আস্থা জানিয়ে মানুষ তাদেরই সমর্থন দেবেন
Related Articles
সাঁতারে প্রথম বাঙালি হিসেবে উত্তরের নর্থ চ্যানেল জয়, হাওড়া স্টেশনেই রিমোকে সম্বর্দ্ধনা।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- সাঁতারে প্রথম বাঙালি হিসেবে উত্তরের নর্থ চ্যানেল জয় করে ফেরা রিমোকে হাওড়া স্টেশনেই বিজয়ীর সম্বর্দ্ধনা দেওয়া হলো। বাংলার প্রথম সাঁতারু হিসেবে নর্দান আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড চ্যানেল জয় করেন হাওড়ার সালকিয়ার সাঁতারু রিমো সাহা। সেই জন্মলগ্ন থেকেই বিশেষভাবে সক্ষম রিমো। ইতিমধ্যেই একের পর এক চ্যানেল জয়ের মুকুট রয়েছে তাঁর মাথায়। বুধবার হাওড়া স্টেশনে […]
রীতি মেনেই গোঘাটে ধান রোপন করলেন রামকৃষ্ণ মঠের মহারাজরা।
মহেশ্বর চক্রবর্তী, ১২ জুলাই:- রীতি মেনে হুগলির গোঘাটের লক্ষ্মীজোলাতে ধান রোপন করলেন কামারপুকুর মঠ ও মিশনের মহারাজরা। লক্ষীজোলা নামটা কমবেশি অনেকেই তা জানেন, আবার অনেকেই জানেন না। কি এই লক্ষীজোলা? তার ইতিবৃত্ত জানতে গেলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তার বাল্যবন্ধু শুখলাল গোস্বামী এক বিঘা দশ ছটাক জমি […]
বিমানবন্দর তৈরির জন্য জোর করে কোন জমি অধিগ্রহণ করা যাবে না জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- কলকাতা বিমানবন্দরের বিকল্প বিমানবন্দর তৈরীর জন্য জোর করে কোন জমি অধিগ্রহণ করা হবে না। সোমবার উত্তরপ্রদেশ যাওয়ার আগে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন, ‘সিঙ্গুর নন্দীগ্রামের পুনরাবৃত্তি হতে দেব না। কলকাতা বিমানবন্দরের পরিসর বৃদ্ধি করতে ৩০-৪০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের জন্য একলপ্তে কয়েক হাজার একর জমি দরকার। কিন্তু ভাঙর এলাকায় […]







