কোচবিহার, ১৭ মার্চ:- ফের বিজেপিতে ভাঙ্গন মেখলিগঞ্জে। দলের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বিজেপি থেকে একাধিক কর্মী যোগ দিল তৃণমূলে। তাদের হাতেই দলীয় পতাকা তুলে দিলেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। এদিন তিনি বলেন, বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার প্রচুর বিজেপি কর্মীরা যোগাযোগ করছে। তারা সকলেই নিজ নিজ এলাকার সক্রিয় কর্মী। তাই তাদের দলে টেনে নেওয়া এবং যোগ্য সম্মান দেওয়া তৃণমূল কংগ্রেসের দায়িত্ব। এদিন ঘরবাড়ি এলাকা থেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন বিশ্বনাথ রায়ের নেতৃত্বে ১৪ টি পরিবার। বলাবাহুল্য বিশ্বনাথ আরএসএস কর্মী ছিলেন।দিল্লি থেকে আরএসএস এর ট্রেনিং প্রোগ্রাম পর্যন্ত করে এসেছেন তিনি। তিনি প্রকাশ্য মন্তব্য করতে গিয়ে বলেন, “টাকার বিনিময় প্রার্থীপদ বিক্রি হয় বিজেপিতে। তাই এই দল করা সম্ভব নয়। যোগ্য সম্মান মর্যাদা দিচ্ছেনা দল।”মেখলিগঞ্জে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন দধিরাম রায়। কর্মীদের দাবি তার প্রার্থী হওয়ার কোনো যোগ্যতাই নেই। তাই আর বিজেপি নয়।
Related Articles
ওয়েল্ডিং ফেলিওর ,হাওড়া আমতা শাখায় অল্প সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত।
হাওড়া , ৩ মার্চ:- ওয়েল্ডিং ফেলিওর। হাওড়া আমতা শাখায় অল্প সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত। রেললাইনে ওয়েল্ডিং ফেলিওর হওয়ার কারণে বুধবার সন্ধ্যায় হাওড়া আমতা শাখায় প্রায় আধ ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। জানা গেছে, বড়গাছিয়া ও আমতার মধ্যে দক্ষিণদাড়ি এলাকায় রেললাইনের ওই সমস্যা দেখা দেয়। আপ আমতা লোকালের চালক বুঝতে পারেন রেল লাইনে কিছু সমস্যা […]
রেল কর্মীদের জন্য চলা বিশেষ ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্য কর্মীরাও।
কলকাতা , ১১ মে:- স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরাও এবার রেল কর্মীদের জন্য চলা বিশেষ লোকাল ট্রেনে উঠতে পারবেন। রাজ্য সরকারের অনুরোধে রেলের তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে পূর্ব ও দক্ষিণপূর্ব রেল আলাদা করে আজ দুটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরা বৈধ পরিচয় পত্র দেখিয়ে কাউন্টার থেকে মাসিক টিকিট সংগ্রহ […]
আহত শিশুদের দেখতে এস,এস,কে,এমে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা,১৬ ফেব্রুয়ারি:- হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার পর আজ সন্ধ্যায় আহত শিশুদের দেখতে এস,এস,কে,এমে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে তিনি ট্রমা কেয়ার এ গুরুতর আহত ছাত্র দিগন্ত ভগত কে দেখতে যান।পরে শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন । তারপর তিনি ওপর এক শিশু রিশভ সিং কে দেখতে যান , পাশাপাশি তার পরিবারের সঙ্গেও কথাও বলেন। পরে সাংবাদিকদের […]






