সুদীপ দাস , ১৫ মার্চ:- গতকাল সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত খেজুরিয়ার তৃণমূল নেতা রাজ্য অফিসে অর্জূন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করেন এই যোগদানকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপির নেতা কর্মিরা। আজ সকাল ১০ টা নাগাদ বিজেপির হুগলি জেলা কমিটির সদস্য নিরুপম মুখার্জি ক্ষোভ প্রকাশ করতে সপ্তগ্রাম রেললাইনে শুয়ে পড়েন আত্মহত্যার পথ বেছে নিতে। দেখতে পেয়ে রেল লাইন লাগোয়া স্থানিয়রা ছুটে যায় এবং তাকে উদ্ধার করে, ইতিমধ্যেই এলাকায় বিশাল পরিমানে বিজেপির কর্মিরা জড়ো হয়েছে। শিব লাগোয়া রেল লাইন অবোরোধ করবে। উত্তপ্ত গোটা এলাকা। এদিন বিকেলে মগরা থানার অন্তর্গত কাঁটাপুকুর মোড়ে জিটি রোডের উপর দাঁড়িয়ে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রতকে হুগলির সাংসদ তথা চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী ঘুষ নিয়ে দলে নিয়েছে। এই মর্মে ব্যানার ছাপিয়ে কাঁটাপুকুর মোড়ে টায়ার জ্জ্বালিয়ে তাঁরা বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের জেরে সারি সারি গাড়ি জিটি রোডে দাঁড়িয়ে পরে।
Related Articles
সর্বোচ্চ বছরে ৪০ দিন প্যারোলে মুক্তি পেতে পারবেন বন্দিরা , ঘোষণা সংশোধনাগার বিষয়ক দপ্তরের।
কলকাতা, ২৫ নভেম্বর:- রাজ্যের সংশোধনাগারের আবাসিকদের সামাজিক সম্পর্কে সাবলীল করতে প্যারোলের মেয়াদ বাড়ানো হল। এখন থেকে বিভিন্ন মেয়াদের বন্দীরা বছরে সর্বোচ্চ ৪০ দিন প্যারোলে মুক্তি পেতে পারবেন বলে সংশোধনাগার বিষয়ক দফতর ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়াদের ক্ষেত্রে এই সময়সীমা ১৫ দিন। ১৪ বছর পর্যন্ত সময়সীমার জন্য প্রথম পাঁচ বছরে বছরে […]
হাওড়ায় প্রতিটি ব্লকেই পালিত হবে ২১জুলাই শহীদ দিবস , জানালেন অরূপ রায়।
হাওড়া, ২০ জুলাই:- কোভিড পরিস্থিতিতে ধর্মতলায় শহীদ সমাবেশ না হলেও হাওড়ায় প্রতিটি ব্লকেই পালিত হবে ২১ জুলাই শহীদ দিবস। জায়ান্ট স্ক্রিনে মমতার ভাষণ সরাসরি লাইভ দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে হাওড়ায়। অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নাম ২১ জুলাই। শহীদদের বলিদানকে সম্মান জানানোর নাম ২১ জুলাই। তেরো জন শহীদের স্মরণে আজীবন লড়াই করার নামই ২১ জুলাই। বর্তমান […]
কেন্দ্রের বঞ্চনায় বিনামূল্যের রেশনের খাদ্যশস্য থেকে বঞ্চিত হতে চলেছেন বাংলার মানুষ।
কলকাতা, ৩ জানুয়ারি:- ফের একবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার বাংলার গরীব মানুষ। এবার বিনামূল্যের রেশন যোজনার খাদ্যশস্য থেকে বঞ্চিত হতে চলেছেন এ রাজ্যের আপামর দরিদ্র রেশন প্রাপক।প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্যশস্য সরবরাহ না হওয়ায় রাজ্যের ছয় কোটি এক লক্ষ রেশন গ্রাহক চলতি মাসে কেন্দ্রীয় সরকারের দেওয়া অতিরিক্ত খাদ্য শস্য পাবেন না। অন্তদয় অন্ন যোজনা, প্রায়োরিটি […]








