পুরুলিয়া , ২০ জানুয়ারি:- জঙ্গলমহলের পর্যটনের ওপরেও গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজমের প্রকল্পের ওপর জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। যাতে আরও বেশি হোটেল, কটেজ তৈরি হয় তার জন্য জেলা প্রশাসনকে হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হোম টুরিজমের ওপর জোর দিতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রূপসী বাংলার সৌন্দর্যের জন্য প্রচুর মানুষ পুরুলিয়ায় বেড়াতে আসেন। শুটিং করতেও আসে। কিন্তু এখানে তো থাকার জায়গাই নেই। হোম ট্যুরিজমকে উৎসাহ দিতে হবে। পর্যটকরা আদিবাসীদের বাড়িতে থাকতে ও তাদের সংস্কৃতি ও খাবার পছন্দ করবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আজ পুরুলিয়ায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি।
Related Articles
সমস্ত জল্পনা কাটিয়ে আজ সিঙ্গুরের মাষ্টারমশাই মনোনয়ন জমা দিলেন।
সুদীপ দাস , ২২ মার্চ:- এতবড় একটা কর্মকান্ডে এরকম ধরনের হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেইসমস্ত জলঘোলা একেবারে ঠান্ডা লেগে জল স্থিতিশীল হয়েছে, জল এখন শান্ত, সুনির্মল হয়েছে। বিজেপির টিকিট পাওয়ার পর দলীয় কর্মীদের অসন্তোষ প্রসঙ্গে মত সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। সোমবার চন্দননগর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন সিঙ্গুরের মাষ্টারমশাই। চন্দননগরে উপস্থিত ছিলেন বিজেপির […]
রাজ্যের দুই জেলায় সাত হাজার প্রাথমিক শিক্ষক নেবে রাজ্য।
কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকার রাজ্যের দুই জেলায় প্রায় ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। তিনি বলেন, মালদা ও উত্তর ২৪ পরগণা এই দুই জেলায় ৩১৭৯ টি শিক্ষক পদ পূরণ করা হবে। একই সঙ্গে ওই দুই জেলায় […]
ধর্ষকদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে বাংলায়, এভাবেই সরকারকে আক্রমণ বিজেপির মহিলা সভানেত্রীর।
হাওড়া, ৪ নভেম্বর:- “বাংলায় রেপিস্টদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে”, এমনই অভিযোগ করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। হাওড়ার জগৎবল্লভপুরে বয়স্কা আশ্রমিক মহিলাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতাকে শুক্রবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে দেখতে এসে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। কি […]










