সুদীপ দাস , ১২ মার্চ:- হাতের কাছে তৃণমূল প্রার্থীকে পেয়ে বরন করে নিলেন এলাকাবাসীরা। রীতিমতো কপালে ফোঁটা দিয়ে গলায় মালা পরিয়ে মিষ্টিমুখ করানো হলো চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারকে। শুক্রবার হুগলি-চুঁচুড়া পৌরসভার ৮, ৯ ও ১০নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার চালালেন তিনি। বিগত দু’বার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী তৃণমূলের অসিত মজুমদার। যদিও দু’বছর আগে লোকসভা ভোটের নিরিখে ২১ হাজারের বেশী ভোটে চুঁচুড়া কেন্দ্রে পিছিয়ে রয়েছেন অসিতবাবু। তবুও এবারে হ্যাট্রিক করার পক্ষে ১০০ শতাংশ আশাবাদী তিনি। তিনি বলেন লোকসভা ও বিধানসভা ভোট দুটো সম্পূর্ন আলাদা বিষয়। এই মুহুর্তে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ নেই। তাই বাংলার মানুষ মমতাকেই পুনরায় মুখ্যমন্ত্রী করবেন। আর দিদিকে মুখ্যমন্ত্রী করতে চাইলে আমাকেও ভোট দেবেন মানুষ।
Related Articles
রেল ইয়ার্ডের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। ঘুরে দেখলেন পরিবেশবিদ সুভাষ দত্ত।
হাওড়া ,১৫ ডিসেম্বর:- হাওড়ায় সাঁত্রাগাছি রেল ইয়ার্ডের পাশেই ঝিল থেকে প্রায় একশ মিটারের মধ্যে বর্জ্য ফেলে সেই জঞ্জাল পোড়ানো হচ্ছে বলে এবার অভিযোগ তুললেন পরিবেশবিদ সুভাষ দত্ত। সেখানে প্লাস্টিক, থার্মোকল সহ রেলের বিভিন্ন বর্জ্য জ্বালানো হচ্ছে এবং শুধু তাই নয়, সেখানে ওয়াটার বডির কিছুটা অংশ এই কারণে ফিল আপ হয়ে গিয়েছে বলেও তাঁর অভিযোগ। পাশাপাশি […]
বাগডোগরা বিমানবন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত করার জন্য রাজ্য সরকার আবেদন জানাবে।
কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত করার জন্য রাজ্য সরকার আবেদন জানাবে। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রয়োজনীয় জমিও চলতি মাসের মধ্যেই জাতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ র হাতে তুলে দেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের জন্য একটি চা বাগানের লিজ বাতিল করে প্রয়োজনীয় জমির বন্দোবস্ত […]
আইনজীবীর উপর হামলার অভিযোগ। উত্তেজনা এলাকায়।
হাওড়া, ২০ জানুয়ারি:- হাওড়ার জগৎবল্লভপুরে এক আইনজীবীর উপর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, একটি বিবাহ বিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে গন্ডগোলের জেরেই হাওড়া আদালতের ওই আইনজীবীকে শারীরিক নিগ্রহ করা হয়। এই ঘটনায় দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর শুরু হলেও এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে স্থানীয় সূত্রের খবর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার […]






