কলকাতা , ১১ মার্চ:- নন্দীগ্রামে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অসুস্থতায় চিন্তায় তৃণমূল নেতা কর্মীরা, উদ্বিগ্ন রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে হাসপাতালের বেড থেকেই ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন শান্তির বার্তাও। বৃহস্পতিবার তিনি ওই ভিডিও বার্তায় বললেন, সকলে শান্ত থাকুন। এসএসকেএম হাসপাতালের বেড থেকেই দলের কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, এখনও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। হয়তো কিছুদিন হুইল চেয়ারে ঘুরতে হবে। আশা করি ২-৩ দিনের মধ্যেই ফিল্ডে ফিরতে পারব। পায়ে চোট থাকলেও ম্যানেজ করে নেব। কোনও মিটিং বাদ দেব না। হয়তো কয়েকদিন হুইল চেয়ারে ঘুরতে হবে।
Related Articles
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে, উপকূলে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
কলকাতা, ৯ আগস্ট:- বঙ্গোপসাগরে ক্রমেই ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে কলকাতা তথা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন দুর্যোগ আরও বাড়তে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নবান্ন। উপকূলীয় এলাকায় বিশেষ […]
তৃণমূলে ঢুকলে চুরি-জোচ্চুরি করতে পারবে , তাই এখন মাথা ন্যাড়া করে তৃণমূলে ঢুকছে , তর্পণ শেষে প্রতিক্রিয়া লকেটের।
সুদীপ দাস, ৬ অক্টোবর:- চোর-ডাকাতরা ধরা পরলে তাদের মাথা মন্ডন করা হতো, এখন দেখছি মাথা ন্যাড়া করে তৃণমূলে ঢুকছে। বিজেপি উন্নয়নের দল। তৃণমূলে ঢুকলে চুরি-জোচ্চুরি করতে পারবে। তাই মাথা ন্যাড়া করে তৃণমূলে ঢুকছে। ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিষ দাস প্রসঙ্গে কটাক্ষ হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর। বুধবার মহালয়ার পুণ্যলগ্নে নিজের লোকসভা কেন্দ্র হুগলীর চুঁচুড়ায় তর্পণ করতে […]
প্রায় আড়াই কোটির সোনা উদ্ধার হাওড়া স্টেশন থেকে।
হাওড়া, ১৭ জুলাই:- হাওড়া স্টেশন থেকে আড়াই কোটিরও বেশি অর্থমূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে এক রেলযাত্রীকে। আরপিএফের তরফ থেকে সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এসে পৌঁছায়। ট্রলি ব্যাগ নিয়ে এক যাত্রীকে সন্দেহজনকভাবে প্লাটফর্ম দিয়ে বেরতে […]









