কলকাতা , ১১ মার্চ:- চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থা এখন স্থিতিশীল। তবে তার বাঁ পায়ে তীব্র যন্ত্রণা রয়েছে এবং রক্তে সোডিয়ামের পরিমাণ যথেষ্ট কম বলে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়েছে। এসএসকেএম হাসপাতাল প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর গোড়ালির হারে ও শিরায় গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও তার পায়ের পাতা ডান হাত গলা এবং ডান কাঁধে চোট রয়েছে বলে জানানো হয়েছে। এসএসকেএম হাসপাতালে অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপাতত তাকে 48 ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার আরেক দফা সিটি স্ক্যান করা হয়েছে। সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ফের বৈঠকে বসবে। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান প্রমূখ এসএসকেএম হাসপাতালে গিয়ে অসুস্থ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তৃণমূল কংগ্রেসের বহু উদ্বিগ্ন সদস্য সমর্থক এখনো হাসপাতাল চত্বরে রয়েছেন।
Related Articles
এবার থেকে বেআইনি বাজি কারখানার সন্ধান দিলেই মিলবে পুরস্কার।
কলকাতা, ২৬ মে:- এবার থেকে বেআইনি বাজি কারখানার সন্ধান দিলেই মিলবে পুরস্কার।একের পর এক বাজি কারখানায় দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং বাজির সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা। জেলাশাসকদের বলা হয়েছে, এখন থেকে বাজি কারখানা তৈরি করার আগে বাধ্যতামূলকভাবে […]
বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস।
হাওড়া, ১২ জানুয়ারি:- ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস ও ৪১তম জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজাপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে […]
আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে ব্রিজ ভূষণের গ্রেপ্তারের দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১ জুন:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রীজভূষণ স্মরণ সিংয়ের গ্রেফতারি দাবি করেছেন। আন্দোলনরত কুস্তিগীরদের পুলিশি হেনস্থার অভিযোগে এবং তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী আজ ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভায় অংশ নেন। সেখানে কুস্তিগীরদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন ব্রীজ ভূষণকে অনেক আগেই গ্রেফতার করা […]









