হাওড়া , ২৮ জুলাই:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে গাছের নামকরণ করা হলো হাওড়ায়। পাশাপাশি এলাকার শিশুদের নামেও এদিন গাছের নামকরণ করা হলো। গাছ বাঁচাতে যাতে সাধারণ মানুষ যাতে সচেতনভাবে এগিয়ে আসেন তার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এদিন বন মহোৎসবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে একটি মেহগনি চারা গাছের নামকরণ করেন উদ্যোক্তারা। বালি সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল এদিন। এলাকার শিশুদের নামেও গাছের নামকরণ করা হয়। উদ্দেশ্য, নিজের শিশুদের যেমন সযত্নে লালনপালন করেন পিতামাতা, ঠিক তেমন তাঁদের শিশুদের নামে নামাঙ্কিত গাছকে বাঁচাতেও যেন এগিয়ে আসেন সকলে। বুধবার সকালে এই বন মহোৎসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্যরা।
Related Articles
ছাত্রীর হত্যাকারীর শাস্তির দাবিতে নাজিরগঞ্জে অবরোধ।
হাওড়া , ১৮ জানুয়ারি:- নিখোঁজ থাকার ১১দিন পরে শনিবার পুকুর থেকে উদ্ধার হয়েছিল কলেজ ছাত্রী রুকসার খাতুনের ( ২২ ) দেহ। হাওড়ার নাজিরগঞ্জে ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সোমবার সকালে স্থানীয় সত্যেন বসু রোড সংলগ্ন পোদরা মোড়ে অবরোধ করেন স্থানীয় মানুষ। রুকসার খাতুনের হত্যাকারীর শাস্তি চাই এবং এই ঘটনার […]
হাওড়া সিটি পুলিশের সাফল্য। ১২ ঘন্টায় উদ্ধার চোরাই গাড়ি। ধৃত ১।
হাওড়া , ৩০ জুলাই:- চুরির ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ধরা পড়ল অভিযুক্ত। বুধবার এই ঘটনা ঘটেছে হাওড়ার চ্যাটার্জিজাট এলাকায়। পুলিশ জানায়, বুধবার সকালে তাঁদের কাছে একটি মাহিন্দ্রা সুপ্রো গাড়ি চুরির অভিযোগ করেন সঞ্জিত দাস। এরপরেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির কোনদিকে গেছে জানতে পারেন তদন্তকারীরা। সেইমত […]
হাওড়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে চারজনের।
হাওড়া, ২৪ আগস্ট:- বুধবার এক মর্মান্তিক বাস দূর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে চার জনের। আরো ছয় জন গুরুতর জখম অবস্থায় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে এদিন এটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা -করুনাময়ী রুটের একটি বাস দ্রুত গতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় […]







