কলকাতা , ৭ মার্চ:- কোনভাবেই নির্বাচনে সিভিক ভলেন্টিয়ার এবং তার সাথে গ্রীন পুলিশ ও স্টুডেন্ট পুলিশদের ডিউটি করানো যাবে না। এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নির্দেশিকা অনুযায়ী যে এলাকায় ভোট হবে তার তিনদিন আগে থেকে এবং ভোট শেষ হওয়ার একদিন পর পর্যন্ত তারা নিজেদের পোশাক পড়ে ডিউটি করতে পারবেন না। সূত্র মারফত জানা গেছে লালবাজার ও নবান্নে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। বিগত দিনে সিভিক ভলেন্টিয়ার দের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে। সূত্রের দাবি বহু ক্ষেত্রেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের পেছনে শাসক দলের হাত থাকার অভিযোগ উঠেছে অনেকবার। নির্বাচন কমিশনের যখন ফুল বেঞ্চ রাজ্যে এসেছিল তখন বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল।
Related Articles
শীঘ্রই এবার মা ক্যান্টিন হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে।
হাওড়া, ৫ নভেম্বর:- জেলার সরকারি হাসপাতালে আসা মানুষের জন্য সুখবর। খুব শীঘ্রই “মা ক্যান্টিন” হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে। শনিবার হলো পরিদর্শন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন” এবার শুরু হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে। নগর জীবিকা মিশনের (এনইউএলএম) সহযোগিতায় এই ক্যান্টিন চালু হবে। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, এনইউএলএম দপ্তরের পক্ষ […]
পরিবেশ বাঁচাতে হাওড়ায় গাছের ভাইফোঁটা পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে।
হাওড়া, ২৫ অক্টোবর:- পরিবেশ বাঁচাতে এবার গাছের ভাইফোঁটা হল হাওড়ায়। কালীপুজোর অমাবস্যার প্রতিপদে মঙ্গলবার দুপুরে হাওড়ার তেলকল ঘাটে পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে ওই অভিনব ভাইফোঁটার আয়োজন করা হয়। প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনকে সামনে রেখে এই গাছের ভাইফোঁটার আয়োজন করা হয়। হাতে বরণডালা নিয়ে শাঁখ বাজিয়ে, উলু দিতে দিতে গাছের চারদিকে প্রদক্ষিণ করেন বোনেরা। পাখার বাতাস […]
ভোটের আগে বোমা ও অস্ত্র উদ্ধারে জেলাগুলিকে কড়া নির্দেশ কমিশনের।
কলকাতা, ১০ জুন:- পঞ্চায়েত ভোটের প্রথম পর্ব নির্বিঘ্ন করতে তত্পর রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বের প্রথম দিনে ডোমকল, খড়গ্রাম সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ছবি ধরা পড়ায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। শনিবার সকালে তিন জেলা- মুর্শিদাবাদ, আসানসোল, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি জানতে চেয়ে কমিশনার রাজীব সিনহা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের ফোন করেন। সূত্রে […]






