কলকাতা, ১১ মার্চ:- রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মোট ২২২ টি মনোনয়ন পত্রের মধ্যে ১৩ টি বাতিল হয়েছে। গতকাল জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হয়।রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন,পদ্ধতিগত ত্রুটির কারণে ওই মনোনয়নপত্র গুলি বাতিল করা হয়েছে। এদিকে, পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারকে কলকাতা হাইকোর্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে। পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে নির্বাচন কমিশন ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার প্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ সেই মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার রায়ে জানান, উজ্জ্বল বাবু র মনোনয়নপত্র বৈধ এবং নিয়মমাফিক।
Related Articles
বিজেপির ডাকা বন্ধে ব্যাপক সাড়া খানাকুলে।
হুগলি , ১৬ আগস্ট:- হুগলির খানাকুল থানার নতীপপুর গ্রামে শনিবার স্বাধীনতা দিবসের দিন বিজেপি কর্মী খুন হয়।খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।সেই ঘটনার প্রতিবাদে রবিবার খানাকুল থানা এলাকায় ১২ ঘণ্টার বন্ধ চলছে।বিজেপির ডাকা বন্ধে ব্যাপক সাড়া পড়েছে খানাকুলে।খানাকুল এলাকায় দোকান পাট, বাজার ঘাট সব বন্ধ, রাস্তাঘাটে সেরকম লোক চোখে পড়ছে না বললেই চলে।যাতে কোনো রকম অশান্তি […]
জাওয়াদের আগাম সর্তকতা খানাকুলেও।
খানাকুল, ৩ ডিসেম্বর:- আসছে সাইক্লোন জাওয়াদ। প্রভাব পড়তে চলেছে এই রাজ্যেও। আগাম সতর্কতা হিসাবে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। তৎপরতা তুঙ্গে। বিভিন্ন নদী, ফেরিঘাট এলাকায় ঝড়ের সতর্কবার্তা মাইকিং এর মাধ্যমে প্রচার করতে দেখা গেল ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফে। এদিন হুগলি জেলার খানাকুলে প্রশাসনের তরফ থেকে ঘুর্নি ঝড় নিয়ে মাইকিং প্রচার করতে দেখা গেলো। প্রশাসন […]
সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা দিতে হাওড়া পুরসভার। পৌঁছে যাচ্ছেন ডাক্তার, নার্সরা। বিনামূল্যে মিলছে ওষুধ।
হাওড়া,৮ মে:- হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর, হাওড়া পুরনিগম দক্ষতার সঙ্গে মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা করা হচ্ছে প্রতিটি মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন। কিন্তু এর মধ্যেও শহরতলির বসবাসকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ওইসব এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে হাওড়া পুরনিগম। ওই অ্যাম্বুলেন্সে থাকছেন ডাক্তার […]









