দ:২৪পরগনা , ১৬ আগস্ট:- ট্রাক ও অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক মহিলার ও আশঙ্কাজনক ৩ । ঘটানাটি দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকার বেলপুকুর মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোগী নিয়ে ডায়মন্ড হারবার এর দিকে আসছিল টি এম্বুলেন্স অপরদিকে গ্যাস বোঝাই একটি ট্রাক কাকদ্বীপের দিকে যাচ্ছিল। বেলপুকুর মোড়ের কাছে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হল এক মহিলার। স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বেলপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন অন্যদিকে ঘটনার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে 117 নম্বর জাতীয় সড়ক।
Related Articles
২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়া হয়েছিল , বকলমে স্বীকারোক্তি কল্যানের !
সুদীপ দাস, ৬ সেপ্টেম্বর:- ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছিলো। রাজ্যের জেলায় জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যাবস্থার বিভিন্ন আসনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়াকে কেন্দ্র করে কম উত্তেজনার সৃষ্টি হয়নি। বিশেষ করে হুগলীর আমরামবাগ বিডিও অফিস থেকে বিরোধী প্রার্থীকে মারতে মারতে বের করে দেওয়ার ছবি আজও জ্জ্বলন্ত। কিন্তু আজ অবধি […]
আবারও সকলের দেখার জন্য প্রতিষ্ঠিত হল ব্যান্ডেল চার্চের ঐতিহাসিক মাস্তুল।
হুগলি,২৯ নভেম্বর:- টানা নয় বছর পর রজ্য সরকারের পুরাতত্ত্ব এবং সংরক্ষন, তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আবারও সকলের দেখার জন্য প্রতিষ্ঠিত হল ব্যান্ডেল চার্চের ঐতিহাসিক মাস্তুল । কথিত আছে ১৬৫৫ খ্রীষ্টাব্দে বঙ্গোপসাগর থেকে যাওয়ার সময় এক পর্তুগিজ জাহাজ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে । প্রচন্ড ঝড়ের মধ্যে সুবিশাল সেই জাহাজে থাকা সকলে যখন ভাবছে ডিয়ার […]
মিড-ডে মিলের অযোগ্য খাবার, প্রতিবাদে ভাত-আলু ফেলে বিক্ষোভ।
হুগলি, ৯ অক্টোবর:- মিড-ডে মিলের খাবার অযোগ্য। প্রতিবাদে অঙ্গনওয়াড়ির সামনে ভাত-আলু ফেলে বিক্ষোভ অভিভাবকদের। চুঁচুড়ার চকবাজার কাঠগোলা লেনের ঘটনা। সেখানে একটি ক্লাবে চলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, মাঝেমধ্যেই সেখানে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সোমবার বাড়িতে খাবার নিয়ে যায় অনেকে। দুপুরে সেই খাবার খেতে গিয়ে দেখা যায় শুধু ভাত আর একটি করে ছোট আলু দেওয়া […]








