কলকাতা , ১০ ডিসেম্বর:- কৃষি আইন বাতিলের দাবিতে গড়ে ওঠা কৃষক আন্দোলন কৌশলে ভাঙার চেষ্টা চলছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার মেয় রোডে আজ কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকে চাপা দেওয়া হচ্ছে। আন্দোলন থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কৌশল করছে। আন্দোলনকে নষ্ট করার জন্য পাকিস্তান, চিনের হুজুগ তুলে দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসার জন্য তিনি আবেদন জানান। নতুন সংসদ ভবনের শিলান্যাস প্রসঙ্গ টা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন এই সময় নতুন সংসদ ভবন নির্মাণের কোন প্রয়োজন ছিল না। ওই টাকা কৃষকদের কল্যাণে ব্যয় করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
Related Articles
এক টাকায় ব্যাগ ভর্তি বাজার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে।
হাওড়া, ১৩ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে শিবপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দন কান্তি চক্রবর্তী ও তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জীর উদ্যোগে মঙ্গলবার সকালে বালিটিকুরী মুক্তরাম হাইস্কুলে। এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য “এক টাকায় ব্যাগ ভর্তি বাজার” কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের হাতে এদিন আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবজি, […]
সব সম্প্রদায়ের মিলন মেলার নামই হল “সিঙ্গুর মেলা”।
হুগলি,১২ জানুয়ারি:- ১৮ তম বর্ষের ‘সিঙ্গুর-মেলা’। এই মেলা ঐতিহ্যের মেলা ও সিঙ্গুরের মেলা মিলন মেলা বলে পরিচিত। সব ধর্মের, সব সম্প্রদায়ের মিলন মেলার নামই হল “সিঙ্গুর মেলা”। রবিবার (১২/০১/২০২০) বনা’ঢ্য শোভাযাত্রা সংগঠিত হয়। দুপুর ৩টে নাগাদ দলুইগাছা হোটেলধার থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত এই শোভাযাত্রা হয়। আগামী শনিবার অর্থাৎ 18 তারিখ থেকে শুরু হবে এই […]
আগামী ১০ জুনের মধ্যে রাজ্যের সাড়ে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন – মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,৩ মে:- আগামী ১০ জুনের মধ্যে রাজ্যের বাসিন্দা সাড়ে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই সাড়ে ৪ লক্ষ শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরও দেড় লক্ষ শ্রমিক ফিরে আসবেন। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন না বলে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে […]






