কলকাতা , ১ মার্চ:- পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন আগামী বুধবার সমস্ত নির্বাচনী পর্যবেক্ষকদের বৈঠক ডেকেছে। ভার্চুয়াল ওই বৈঠকে থাকার জন্য কমিশন নিযুক্ত সমস্ত সাধারণ, বিশেষ, ব্যয় ও পুলিশ পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিক রা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে ইতিমধ্যেই বেশিরভাগ পর্যবেক্ষক নিজ নিজ দ্বায়িত্বভার গ্রহণ করেছেন। তাদের কাছ থেকে ভোটমুখী রাজ্যগুলির পরিস্থিতি সম্পর্কে মতামত নেওয়া হবে। সেই অনুযায়ী কমিশনের তরফে তাদের প্রয়োজনীয় পরামর্শ এবং নির্দেশ দেওয়া হবে। উল্লেখ্য এরাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার ওপর নজরদারি চালানোর জন্য কমিশন ইতিমধ্যেই ৪ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে।
Related Articles
বিরুষ্কার ডিভোর্স গুজব, চাঞ্চল্য স্যোশাল মিডিয়ায়।
স্পোর্টস ডেস্ক, ৭ জুন:- বিরাট ও অনুষ্কার বিবাহবিচ্ছেদের গুজবে কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া। শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় #VirushkaDivorce ট্রেন্ড ছড়াতে শুরু করে আচমকাই। অনেকেই কিছু না জেনে, না বুঝে স্রোতে গা ভাসাতে শুরু করেন। এই পোস্ট শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন ভাইরাল হতে থাকে। আচমকা কেন এমন গুজব ছড়াতে শুরু করল! তা অবশ্য জানা […]
মঙ্গলবার রাজ্যের ৪২ টি আসনের গণনা হবে ৫৫ টি কেন্দ্রে।
কলকাতা, ২ জুন:- সাত দফার সুদীর্ঘ লোকসভা ভোট পর্ব শেষ। যুযুধান সমস্ত রাজনৈতিক শিবিরের প্রার্থীদের ভাগ্য আপাতত ইভিএম বন্দি অবস্থায় স্ট্রংরুমে অন্ধকারে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। যা জনসমক্ষে আসবে আগামী মঙ্গলবার ৪ঠা জুন। দেশজুড়ে অধীর আগ্রহে ওই দিনের অপেক্ষা চলছে। মঙ্গলবার সারা দেশের ৫৪৩ টি লোকসভা আসনের গণনা। এরাজ্যেও ৪২ টি আসনের গণনা হবে […]
প্রাক্তন রাষ্ট্রপতির ডাকে এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ ফেব্রুয়ারি:- এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ৬ ফেব্রুয়ারি তিনি দিল্লি পৌঁছাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। ৭ তারিখ ওই বৈঠকে যোগদান ছাড়াও সংসদের অধিবেশনের ফাঁকে বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হতে […]








