স্পোর্টস ডেস্ক,১০ মে:- দেশে যতদিন লকডাউন চলবে প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব তিনি আগেই নিয়েছেন। কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যও করেছেন। এবার আবারও দাতার ভূমিকায় ক্রিকেট ঈশ্বর। এবার চার হাজার গরিব মানুষকে আর্থিক সাহায্য করলেন তিনি। যাঁদের মধ্যে রয়েছে বৃহন্মুম্বই পুরনিগমের অন্তর্গত স্কুলের শিশুরাও। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা Hi5 ফাউন্ডেশনে ওই মানুষগুলির জন্য আর্থিক অনুদান দিয়েছেন তিনি। যদিও সাহায্যের জন্য কত অর্থ দিয়েছেন শচীন, তা জানা যায়নি। মাস্টার ব্লাস্টারকে টুইট করে ধন্যবাদও জানিয়েছে সংস্থাটি। লেখে, “এই সময় আরও একবার এগিয়ে আসার জন্য ধন্যবাদ। COVID-19 মোকাবিলায় ত্রাণ তহবিলে আপনার অনুদান চার হাজার দুস্থকে অত্যন্ত সাহায্য করবে। উপকৃত হবে বিএমসির স্কুলগুলির কচিকাঁচারাও।” উত্তরে টুইটারে শচীন লেখেন, “দিন মজুরদের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে Hi5। ওদের জন্য অনেক শুভেচ্ছা রইল।” উল্লেখ্য দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে শচীনের রাজ্য মহারাষ্ট্রের পরিস্থিতিই সবচেয়ে শোচনীয়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। সাতশোরও বেশি পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তাই প্রথম থেকেই সরকারের পাশে দাঁড়িয়ে মানুষকে লকডাউন মেনে চলার পরামর্শ দিয়েছেন শচীন। করোনা সচেতনতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সেও অংশ নেন তিনি।
Related Articles
প্রার্থীপদ প্রত্যাহারের জন্য ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
হাওড়া, ১৬ জুন:- এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী পদ প্রত্যাহারের জন্য ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠলো তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। এই নিয়ে হাওড়ার পুলিশ কমিশনার, জেলাশাসক, বিডিও সহ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। জানা গেছে, ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী পদ প্রত্যাহার করা না হলে বিজেপি প্রার্থী ও তাঁর স্বামী সহ গোটা পরিবারকে প্রাণনাশের […]
পুরভোটের আগে হাওড়া পুরনিগমে নতুন প্রশাসকমন্ডলী গঠিত হলো।
হাওড়া, ১৭ আগস্ট:- আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে হাওড়ায় পুরভোট। তার আগেই আগের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স ভেঙে নতুন প্রশাসকমন্ডলী গড়ে দেওয়া হলো হাওড়া পুরসভায়। এনিয়ে সোমবারই এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। সেখানেই মোট ১০ সদস্যের ওই নতুন পুর প্রশাসকমন্ডলী গঠন করা হয়েছে। নতুন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এর […]
রিমেলের ধাক্কা সামলাতে প্রস্তুতি শুরু প্রশাসনের।
কলকাতা, ২৪ মে:- আসন্ন ঘূর্ণিঝড় রিমেলের ধাক্কা সামলাতে সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় কেবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে সতর্কতা মূলক নির্দেশিকা পাঠানো হয়েছে। তার আগে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের […]








