হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- ভোটের প্রার্থী ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তার আগেই উত্তর হাওড়ায় তৃণমূল নেতা গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চেয়ে নাগরিকবৃন্দের তরফে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাতে লেখা আছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চাই। নিচে লেখা আছে উত্তর হাওড়া তৃণমূল চার নং ওয়ার্ড নাগরিকবৃন্দ। এ বিষয়ে প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তৃণমূল নেতা গৌতম চৌধুরী বলেন, উত্তর হাওড়ার জনগণ গণদেবতা যারা ভোট দেবেন তারা এটা বলছেন। দল কি করবে সেটা দলের ব্যাপার। সারা উত্তর হাওড়া জুড়ে পোস্টার পড়েছে। প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জিকে নিয়েও হাওড়ায় পোস্টার পড়েছিল। সম্প্রতি জটু লাহিড়ীকে নিয়েও পোস্টার পড়ে। এবার গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Related Articles
হাওড়ায় মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। মালিপাঁচঘড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ৯ নভেম্বর:- ঘরের মধ্যে থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ায়। ঘটনাটি ঘটেছে ঘুসুড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা দেখেন ঘরের মধ্যে ঝুলছে মা ও ছেলের দেহ। খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় […]
রাজ্যপালের অনুমোদন নিয়েই নির্বাচন কমিশনারকে নিয়োগ, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ জুন:- রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ওপরেই আস্থা রাখছে রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট রাজ্যপাল ফেরত পাঠিয়েছেন এই খবর প্রকাশ হওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার ভবিষ্যত নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এদিন সেই জল্পনা নস্যাৎ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন এমন তথ্য তাঁদের কাছে […]
ধুপগুড়ি কেন্দ্রের উপনির্বাচনে আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের।
কলকাতা, ৩০ আগস্ট:- ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আরো ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। ৭ কোম্পানি বিএসএফ, তিন কোম্পানি করে সিআরপিএফ এবং সীমা সুরক্ষা বল এবং ২ কোম্পানি আইটিবিপি জওয়ান মোতায়েন করা হয়েছে। এর ফলে ওই কেন্দ্রে সব মিলিয়ে ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হল। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। আর এক সপ্তাহ বাকি […]









