হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- অপরিণত নবজাতকের দেহ উদ্ধার হল হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকায়। শনিবার ওই নবজাতকের দেহ গঙ্গার ঘাটে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে গঙ্গায় স্নান করতে এসে এলাকার মানুষ গঙ্গার ধারে অপরিণত নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের দেহ উদ্ধার করে এবং পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। কিভাবে এই নবজাতকের দেহ গঙ্গার ঘাটে এল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
রক্ত দিয়ে গুরুদেব কে স্মরন চন্ডীতলায়।
চিরঞ্জিত ঘোষ,৮ মে:- আজ ২৫ শে বৈশাখ এই সেই উপলক্ষে চন্ডীতলা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন পূর্ত কর্মদক্ষ সুবীর মুখার্জি সহ বিভিন্ন ব্যক্তিগণ।সারা রাজ্যে লকডাউনকে উপেক্ষা করে যখন রক্তের টান পড়েছে রাজ্যের ব্লাড ব্যাংক গুলি তখন চন্ডীতলা গ্রাম পঞ্চায়েত প্রধান উদ্যোগ নিয়েছে রক্তদ্রোণ শিবির করার। তাই আজ বিশিষ্ট দিন হিসেবে বেছে নিয়ে […]
পান্ডুয়া এসে ঈদের শুভেচ্ছা জানালেন রচনা।
হুগলি, ৩১ মার্চ:- গতবছর প্রার্থী হিসেবে এসেছিলাম, এ বার সাংসদ হিসেবে এলাম। পাণ্ডুয়ার মানুষ আমাকে ভালবাসা দিয়েছে। সকলকে ইদের শুভেচ্ছা। সোমবার সকালে ইদের নামাজ উপলক্ষে পাণ্ডুয়ার কলবাজারে এসে এ ভাবেই পাণ্ডুয়াবাসীর মন জয় করতে চাইলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে এ দিন সকালে কলবাজারে জিটি রোডের উপর নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। প্রত্যেক বারের […]
বোর্ড সভাপতি পদে আরও কিছুদিন থাকছেন মহারাজ।
স্পোর্টস ডেস্ক, ১৪ আগস্ট:- বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ দুই শীর্ষকর্তার ‘কুলিং অফ’ আটকাতে সুপ্রিম কোর্টে দায়ের করা বোর্ডের আবেদনের শুনানি আগামী ১৭ আগস্ট নাও হতে পারে। সূত্রের খবর, আগামী সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত তা শুনানির জন্য তালিকাভুক্তও করা হয়নি। নির্ধারিত দিনে শুনানির সম্ভাবনা কম। আর […]







