হুগলি, ২০ ফেব্রুয়ারি:- বৈদ্যবাটিতে সিপিআইএম এর কার্যালয়ে এক ঘন্টার মিটিং শেষে মহঃ সেলিম প্রদীপ ভট্টাচার্য নৌসাদ সিদ্দিকিরা বললেন,আলোচনা আরো কয়েকবার হবে।তিন দলের দুবার বৈঠকেও রফা সূত্র বেরোলো না কেন,সাংবাদিকদের প্রশ্নে সেলিম বলেন,২৯৪ টা আসন নিয়ে আলোচনা তাই সময় লাগবে।আরো কয়েকবার আলোচনা হতে পারে।দক্ষিনবঙ্গের আসন গুলো নিয়ে আলোচনা মিটেছে। জোট নিয়ে সদর্থক আলোচনা হয়েছে।প্রদীপ ভট্টাচার্য বলেন,সব আসন ধরে ধরে কার কি অবস্থা সেটা আলোচনা হয়েছে।নৌসাদ বলেন,আজকে দক্ষিণ বঙ্গের আসন ঠিক হয়ে গেছে।উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করতে হবে।সেক্ষেত্রে আসন ৪৪ টা থেকে বেশি বা কম হতে পারে।তবে যেভাবে আলোচনা হয়েছে তা সদর্থক।২৮ ফেব্রুয়ারী ব্রিগেডের সভায় আব্বাসের দল উপস্থিত থাকবে কিনা,সে বিষয়ে নৌসাদ বলেন,আসন ভাগ নিয়ে আলোচনা চলছে।দু এক দিনের মধ্যে পরিস্কার হয়ে যাবে।তখন জানিয়ে দেওয়া যাবে ব্রিগেডে কারা থাকবে।
Related Articles
প্রয়াত অধ্যক্ষ স্বামী স্মরনানন্দকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত ভক্তের ভিড় বেলুড় মঠে।
হাওড়া, ২৭ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের নশ্বর দেহ ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত রয়েছে বেলুড় মঠের সাংস্কৃতিক ভবনে। রাত থেকেই তাঁর অগণিত ভক্ত অনুরাগীরা বেলুড় মঠে আসতে শুরু করেন। মালা, শ্বেতপদ্ম নিয়ে সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন তাঁরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে […]
করোনা ভাইরাস নিয়ে ভারত ভুটান সিমান্তে করা নজরদারি শুরু করলো প্রশাসন।
জলপাইগুড়ি,১৫ মার্চ :- করোনা ভাইরাস নিয়ে ভারত ভুটান সিমান্তে করা নজরদারি শুরু করলো প্রশাসন। গতকাল থেকে জলপাইগুড়ি জেলার চামুর্চিতে ভারত ভুটান সিমান্তে স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে স্বাস্থ্য শিবির করা হয়েছে। ভুটান থেকে যে সমস্ত নাগরিকরা প্রতিদিন ভারতে আসেন তাদের সবার স্বাস্থ্য পরিক্ষা করে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। একই পদ্ধতিতে ভারত থেকে ভুটানে যে সমস্ত নাগরিকরা […]
লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা।
জলপাইগুড়ি , ২৩ মে:- লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা। পরিবারের বৃদ্ধ পিতা মাতার মুখে খাবার যোগান দিতে তাকে বাধ্য করল পড়াশোনা ছেড়ে শাক সবজি বিক্রি করতে। জলপাইগুড়ি শহরের রায়কত পাড়া শনি মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করে শিশু বিদ্যাসাগর পালোয়ান। বয়স দশ। বিদ্যালয়ের পড়াশোনা দ্বিতীয় শেণী পযর্ন্ত করেছিল। গতবার লক ডাউন ও অসুস্থতার জন্য […]









