হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- প্রতি বছরের মতই এই বছরেও বাগদেবী মা সরস্বতীর আরাধনায় ব্রতী হলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। হাওড়ার লিলুয়ায় নিজের বাড়িতেই অন্যান্য বছরের মতো এই বছরেও পরিবারের সকলের সঙ্গে মিলে সকাল থেকেই বাগদেবীর পূজার আয়োজন করেছেন তিনি। এদিন ইমন জানান, পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পরেও নিজের বাড়িতেই তাঁর আরাদ্ধ দেবীর আরাধনা করছেন তিনি। নতুন জীবনে পা রাখার পরে এটাই তাঁর জীবনের প্রথম সরস্বতী পূজা। তাই এই দুটি বিষয় মিলে এবারের বসন্ত পঞ্চমী অন্য মাত্রা নিয়ে এসেছে তাঁর জীবনে। এদিন তাই স্বামীর পাশে বসে কখনো তিনি বাড়ির পুজোয় বাজালেন শাঁখ। কখনো গাইলেন গান। ভাই, বোন, ছাত্র-ছাত্রীদের নিয়ে একসঙ্গে পুষ্পাঞ্জলিও দেন ইমন।
Related Articles
গোঘাটে আবার নতুন করে উত্তেজনা ,তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ,আক্রান্ত সাংবাদিকরা।
হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার গোঘাটে রবিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত রয়েছে এলাকা।বেলা গড়াতেই আবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লো এলাকায়।বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল।ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক মানস মজুমদার ও বিশাল পুলিশ বাহিনী। সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলো কয়েকজন সাংবাদিক। তৃণমূলের দলীয় […]
রাজ্যের সঙ্গে সংঘাত, রাজধর্ম পালনের দাবি রাজ্যপালের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রার আগে নতুন করে তাঁকে উদ্বেগে ফেলতে চান না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। রাজ ভবনে আজ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে পাঠানো তাঁর দুটি চিঠি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল এই মন্তব্য করেন। তিনি বলেন, গোপন বিষয় গোপনীয়ই থাকা উচিত। যেহুতু মু্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন তাই তাঁকে নতুন করে […]
হাওড়াতেও ফুল-ফলের বাজারে আগুন। কোজাগরী লক্ষ্মীর আরধনা করতে গিয়ে হিমসিম অবস্থা মধ্যবিত্তের।
হাওড়া , ৩০ অক্টোবর:- করোনা আবহে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করতে এসে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের। হাওড়াতেও ফুল – ফল সহ পুজোর উপকরণ সবকিছুর দামই বেশ চড়া। যার ফলে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে এবার মানতে হচ্ছে করোনা বিধি। তার উপর পুজোর ফুল ও ফলের দাম লাগামছাড়া হওয়ায় বেড়েছে […]







