স্পোর্টস ডেস্ক ,৩০ মে:- করোনার করাল গ্রাসে আটকে পড়ায় দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। জার্মানির বুন্দেসলিগা দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে সেই সময়ই ইউরোপে আটকে পড়েছিলেন ভারতীয় দাবাড়ু। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তাই ফিরতে পারেন নি তিনি। অবশেষে শনিবার দেশে ফিরলেন আনন্দ। মার্চের শুরুতে ভারতে ফেরার চেষ্টা করছিলেন। ভাইরাসের গ্রাসে ততদিনে বিশ্বের দরবারে ইউরোপ করোনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যে কারণে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন ভারতীয় দাবাড়ু। শেষমেষ ভারতে চতুর্থ দফায় লকডাউন শিথিল হতে উড়ান ধরে দেশে ফিরলেন। আনন্দের স্ত্রী অরুণা সংবাদসংস্থাকে বলেছেন, “হ্যাঁ..আনন্দ আজই ফিরছেন।” শুক্রবার রাতে আনন্দ ফ্রাঙ্কফার্ট থেকে এয়ার ইন্ডিয়ার বিমান ধরেন। দিল্লি হয়ে তিনি শনিবার বেঙ্গালুরুতে পৌঁছান। কর্ণাটক সরকারের নির্দেশ মেনে এবার ১৪ দিন কোয়ারান্টাইনেই থাকবেন দাবাড়ু। জানা গিয়েছে, কোয়ারান্টিন প্রক্রিয়া পূর্ণ হওয়ার পর প্রোটোকল মেনে আনন্দ চেন্নাইতে আসবেন।করোনা ভাইরাস মহামারী রূপ নেওয়ার সময় ভারতীয় দাবাড়ু জার্মানিতে আটকে পড়তে তাঁকে নিয়ে পরিবারের চিন্তা বাড়ে। ভিডিও কলের মাধ্যমে চেন্নাইয়ে পরিবারের সঙ্গে যোগাাযোগ রেখেছিলেন আনন্দ এবং দাবা সংক্রান্ত কাজকর্মেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি।
Related Articles
করোনার কারণে দিলীপ ঘোষের লোকসভায় এখনোও অন্নপ্রাশণই হয়নি – কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ১৩ ডিসেম্বর:- আমি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখতে পারি কি না পারি সেটা দিলীপ ঘোষ জানবে কি করে। ওতো খালি জানে গোয়ালঘর আর গরুর বাটে কতটা সোনা আছে এই তো ওর বুদ্ধি ও কি করে জানবে, আমি চিঠি লিখতে পারি কিনা। এইভাবে আজ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ […]
উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আজ বৈঠক কমিশনের।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- করোনা আবহে রাজ্য বিধানসভার বকেয়া আসন গুলির নির্বাচন ও উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আজ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে। বিকেলে কমিশনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব এ ব্যাপারে নিজেদের অবস্থান জানাবেন। জানা গিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় তথ্য তৈরি রাখার জন্য মুখ্যসচিবকে জানানো হয়েছে৷ বিশেষত, যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন বা […]
বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র চাকদহ , বাসে আগুন লাগলো উত্তেজিত জনতা।
নদীয়া,২৪ ডিসেম্বর:- ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র নদীয়ার চাকদহ। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দিল বাসে,ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।সূত্রের খবর,মঙ্গলবার সকালে নদীয়ার চাকদহ থানার উত্তর পাঁচপতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় আতাব মন্ডল নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। […]









