কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্যে আগামী সোমবার থেকে মায়ের রান্নাঘর প্রকল্পটি চালু করতে চলেছে। ঐদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারচুয়ালি কলকাতার ১৬ টি বরোতেই এই প্রকল্পের সূচনা করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।পরবর্তী পর্যায়ে পুরসভার ১৪ ৪টি অয়ার্ড ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও তা চালু করা হবে। এই প্রকল্পে পাঁচ টাকায় রান্না করা ভাত, ডাল, সবজি ও ডিম নিয়মিত পাওয়া যাবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী গত ৫ তারিখে বিধানসভায় আগামী অর্থ বছরের জন্যে বাজেট পেশের সময় এই প্রকল্পটির কথা ঘোষনা করেছিলেন।
Related Articles
সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চুঁচুড়া শহর এলাকার বুকে খুলে গেল একের পর এক শপিং সিটি।
সুদীপ দাস,১৮ মে:- সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চুঁচুড়া শহর ও চুঁচুড়া মহকুমা এলাকার বুকে খুলে গেল একের পর এক শপিং সিটি। লকডাউনের চতুর্থ পর্যায়ে যেখানে একাধিক শিথিলতা ইতিমধ্যেই এনেছে কেন্দ্র তথা রাজ্য সরকার, তেমনি স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলি থাকবে নিষিদ্ধ। দোকানপাট খোলার ক্ষেত্রে জানানো হয়েছে ছোট ছোট স্ট্যান্ড অ্যালোন দোকান […]
সিরাজে মুগ্ধ বিরাট ! লজ্জার কেকে হার
স্পোর্টস ডেস্ক , ২২ অক্টোবর:- ৮ উইকেটে দুরমুশ হওয়ার পাশাপাশি একাধিক লজ্জার রেকর্ড সঙ্গী হল নাইটদের। কুড়ি ওভারে ৮৪-৮ আইপিএলের ইতিহাসে অলআউট না হয়ে সর্বনিম্ন স্কোর। এর আগেরটা ছিল ডারবানে। অন্যদিকে তিন ওভার, দুই মেডেন, দুই রান, তিন উইকেট! আইপিএলের ইতিহাসে এমন বিধ্বংসী প্রথম স্পেল আর কখনও দেখা যায়নি। আরসিবি-র মহম্মদ সিরাজ শেষ করলেন ৪-২-৮-৩ হিসাব […]
হাওড়ার দুর্গাপূজা কার্নিভালে ব্যাপক সাড়া।
হাওড়া, ২৬ অক্টোবর:- বৃহস্পতিবার দ্বাদশীর সন্ধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল হলো হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেয় প্রায় ২০টি পুজো কমিটি। এদিন বিকেল ৫টায় শুরু হয় কার্নিভাল। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার জেলাশাসক পী. দীপাপ্রিয়া, হাওড়া সিটি […]







