কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃনমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে সামাজিক গনমাধ্যমকে আরও বেশি করে ব্যবহার করার লক্ষ্যে দলের সব বিধায়ক, সাংসদ ও জন প্রতিনিধিদের বিষয়টি গুরূত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আজ উত্তর কলকাতার একটি প্রেক্ষাগৃহে দলের তথ্য প্রযুক্তি সেলের কর্মীদের প্রশিক্ষন দেওয়ার সময় এই বিষয়টির উপরে গুরূত্ব দেওয়া হয়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচী ও উন্নয়ন তুলে ধরে নির্বাচনের কাজে কিভাবে সামাজিক গনমাধ্যমকে ব্যবহার করতে হবে প্রশিক্ষনে সেই বিষয়টিও তুলে ধরা হয়। আগামীকাল দক্ষিন কলকাতার কর্মীদের নিয়ে এই প্রশিক্ষন দেওয়া ছাড়াও ধাপে ধাপে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই এই প্রশিক্ষন দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
Related Articles
একটানা বৃষ্টির জেরে জল যন্ত্রণা বৈদ্যবাটিতে।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- একটানা বৃষ্টিতে জল যন্ত্রণা বৈদ্যবাটিতে, জলের তলায় ঘরবাড়ি থেকে কৃষি জমি। মাথায় হাত চাষীদের। অভিযোগ নেই সুষ্ঠু নিকাশি। বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের ধান মাঠ সংলগ্ন নতুন পাড়া এলাকায় একটানা বৃষ্টিতে জলের তলায় একাধিক ঘরবাড়ি। এক হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই বসবাস করতে হচ্ছে তাদের। অল্প […]
সাত সমুদ্রেই শকুন্তলা বরণ , ১৩১ বর্ষে শুন্য মন্দির চত্বর কোন্নগড়ে।
হুগলি,৮ মে:- ঘট পুজোর মধ্যে দিয়ে সমপন্ন হচ্ছে এবারের কোন্নগরের বিখ্যাত শকুন্তলা কালি পুজো।লক ডাউনের কারণে শনিবার ঘট পুজোর মধ্যে দিয়েই হচ্ছে ১৩১ বছরের প্রাচীন শকুন্তলা কালি পুজো।এই পুজো শুধু হুগলি জেলার মধ্যেই নয় রাজ্যের মধ্যে বিখ্যাত পুজো গুলোর মধ্যে একটি।এই পুজো উপলক্ষে কোন্নগরে ভিড় জমান কয়েক লক্ষ মানুষ।কিন্তু এবার লক ডাউনের ফলে পুলিশের ঘেরাটোপে […]
বিস্ফোরক অভিযোগ হাওড়ার বাম প্রার্থীর।
হাওড়া, ২৭ এপ্রিল:- তৃণমূল কংগ্রেস পরিচালিত হাওড়া পুরবোর্ডের তৎকালীন মেয়র থাকাকালীনই ‘ক্যা’ লাগু করার অনুমতি দিয়েছিলেন বর্তমান বিজেপির হাওড়া সদরের প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। তৃণমূল একদিকে সিএএ অর্থাৎ ক্যা নিয়ে প্রকাশ্যে সরব হলেও ভিতরে ভিতরে বিজেপির সঙ্গেই তারা রয়েছে। শনিবার দুপুরে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন হাওড়া সদরের বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। […]










