ব্যারাকপুর,৭ ফেব্রুয়ারি:- জগদ্দল আছে জগদ্দলেই। গত লোকসভা নির্বাচনের পর থেকেই বোমা-গুলি কার্যত নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দাদের কাছে। শনিবার রাতে ফের জগদ্দল থানার বাজার সংলগ্ন এলাকার এক বাসিন্দা কৃষ্ণা সাউয়ের বাড়ি লক্ষ করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। ওইদিন দুষ্কৃতীদের ছোঁড়া বোমার স্পিন্টার ছিটকে এসে স্থানীয় এক মহিলার পেটে এসে লাগে। যদিও কি কারনে এই বোমাবাজির ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট করে কেউ জানাতে পারেন নি। এদিকে সিসিটিভি ক্যামেরায় ওই বোমাবাজির ঘটনাটির দৃশ্য ধরা পড়েছে। এলাকায় একের পর এক বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। এদিকে উত্তেজনা থাকায় প্রশাসনের তরফে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রসঙ্গত,শুক্রবার রাতেও জগদ্দল থানার নতুন বাজারে দুষ্কৃতীরা বোমাবাজি করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে ফের এলাকায় বোমাবাজির ঘটনা ঘটল। এদিকে জগদ্দলে নিয়মিত বোমাবাজির ঘটনায় ক্ষুব্ধ সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ,পুলিশের মদতে দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করছে। আর সেই বোমাবাজির ঘটনায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তার ইঙ্গিতপুর্ন মন্তব্য,নির্বাচন ঘোষণা হোক। তারপর দেখছি এদের কোথায় পাঠানো যায়।
Related Articles
অনুষ্কার বোল্ড লুকের উষ্ণতায় মুগ্ধ বিরাট
সোজাসাপটা ডেস্ক , ১৫ জুলাই:- বিরাট পত্নী অনুষ্কাকে দীর্ঘদিন পর কোনও ম্যাগাজিনের ফটোশ্যুটে পাওয়া গেল। কখনও সাদা-কালো বিকিনিতে ঝড় তুলেছেন। কখনও আবার হলুদ রঙের স্লিভলেস শ্রাগ ও তাঁর ফাঁকে খোলা ক্লিভেজে উষ্ণতা ছড়ালেন। সোশ্যাল মিডিয়ায় বোল্ড ফটোশ্যুটের জন্য চর্চায় অভিনেত্রী। স্ত্রীয়ের রূপ ও গুণ দুয়েই কদর করেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সফরে সমুদ্রসৈকতে অনুষ্কার ছবি […]
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে ১লা এপ্রিল থেকে।
কলকাতা, ১৮ মার্চ:- রাজ্যের ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক যুবতীদের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে রাজ্য সরকারের নতুন প্রকল্প ভবিষ্যত ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। ওই সব শিবির থেকেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন […]
স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করলো মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্ররা।
হুগলি,১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্ররা।এদিন সকালে প্রভাতফেরির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের সূচনা করা হয়। এদিন সকালে প্রায় ২০০০ ছাত্রদেরমিছিল রিষরা ও শ্রীরামপুর শহর পরিক্রমা করে। স্বামী বিবেকানন্দ বাণী সম্বলিত পোস্টার কাটআউট নিয়ে ছাত্ররা প্রভাতফেরিতে অংশ নেন ।শুধুমাত্র ছাত্রছাত্রীরা নন বিদ্যালয়ের […]







