নবান্ন , ২৬ আগস্ট:- হাইস্পিড ইন্টারনেট আন্তর্জাতিক মানের য়োগাযোগ ব্যবস্থা তৈরি করতে রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের দীঘায় একটি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির অনুমতি দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। টেলিকম সংস্থা জিও এই স্টেশন গড়তে এক হাজার কোটি টাকা লগ্নি করবে বলেও তিনি জানান। সমুদ্রের নিচ দিয়ে আসা কেবলের সাহায্যে এই স্টেশন গড়ে উঠলে ইন্টারনেটের মাধ্যমে রাজ্যের সঙ্গে মালয়েশিয়া-সিঙ্গাপুর, ইতালি ও পোর্ট ব্লেয়ারের সরাসরি সংযোগ তৈরি হবে বলে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। এছাড়া ফ্রেইট করিডর এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন পুরসভা, পুরনিগম ও গ্রামপঞ্চায়েত এলাকার উন্নতি কিভাবে ঘটানো যায় তা স্থির করতে রাজ্য সরকার একটি নীতি গ্রহণ করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
Related Articles
পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ এখনো কেউ নেই – শিশির অধিকারী।
পূর্ব মেদিনীপুর , ৪ নভেম্বর:- আজ পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ঘোষণা করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। কিন্তু সবার নজর ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্কে কি মন্তব্য করেন শুভেন্দু পিতা শিশির অধিকারী। কারণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েক দিন সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে। দলীয় ব্যানারে দেখা যাচ্ছে না মন্ত্রী শুভেন্দু […]
ট্রাফিক পুলিশের সহযোগিতায় কেক কেটে বিরাট কোহলির জন্মদিন পালন হাওড়ায়।
হাওড়া, ৫ নভেম্বর:- ৫ নভেম্বর, শনিবার বিরাট কোহলির জন্মদিনে প্রিয় ক্রিকেটারের বিশাল কাট আউট সাজিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেশনে মাতলেন বিরাটের ফ্যানরা। “বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেল্প ফাউন্ডেশন” এবং “বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবে”র পরিচালনায় এবং হাওড়ার কোনা ট্রাফিক গার্ড পুলিশের সহযোগিতায় সাঁতরাগাছি বাসস্ট্যান্ড সংলগ্ন কোনা ট্রাফিক গার্ড ক্যাম্পে শনিবার সকালে জন্মদিন সেলিব্রেশনের পাশাপাশি […]
আবাসনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ১।
হাওড়া, ২৮ মার্চ:- এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে হাওড়ার বালি থানা এলাকায়। জানা গেছে, সোমবার ওই ঘটনা ঘটে। অভিযোগ, ওই নাবালিকা ও তার বন্ধুরা মিলে সোমবার একটি আবাসনের ফ্ল্যাটে যায়। সেখানেই ঘটে ওই ঘটনা। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়েই তৎপর হয় বালি থানার পুলিশ। এই ঘটনায় একজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বাকি এক […]








