কলকাতা , ১১ মে:- খুব শীঘ্রই রাজ্যে অক্সিজেনের সংকট মিটে যাবে বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর স্বাস্থ্য ভবনে তিনি সাংবাদিকদের বলেন, অক্সিজেনের যোগান বাড়াতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বর্তমানে বিশেষ করেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে ঘাটতি হওয়ার জন্য তিনি সমন্বয়ের অভাব কে দায়ী করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন অনেক বেসরকারি হাসপাতাল সরকারকে না জানিয়ে করোনা চিকিৎসার শয্যা বাড়িয়ে ফেলছে। কিন্তু সেইসঙ্গে সঙ্গতি রেখে অক্সিজেনের যোগানর বন্দোবস্ত করছে না। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে সমন্বয়ের অভাবকেও তিনি অক্সিজেনের সমস্যার জন্য দায়ী করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন এখন থেকে এই বিষয়টির ওপর নজর রাখা হবে।
Related Articles
হাওড়াও হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
হাওড়া, ৫ জানুয়ারি:- হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্বাস্থ্য দফতর। হাওড়া জেলাতেও শুরু হয়েছে তৎপরতা। আগামী ৯ জানুয়ারী, ২০২৩ থেকে শুরু হচ্ছে গোটা রাজ্য জুড়ে হাম-রুবেলা টিকাকরণ অভিযান। হাওড়া শহরে বসবাসকারী সকল শিশু, কিশোর ও কিশোরীদের এই মারণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেই এই টিকাকরণ কর্মসূচি গৃহীত হয়েছে। সব স্কুলের […]
বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের ওপর ভোটাভুটিতে ভুল, স্বীকার করে দুঃখ প্রকাশ অধ্যক্ষর।
কলকাতা,১৪ জুন:- গতকাল বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের ওপর ভোটাভুটিতে ভুল হয়েছিল বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই তিনি এজন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এধরণের ভুলের পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে।উল্লেখ্য গতকাল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাশ করানোর জন্য বিজেপির দাবিতে বিধানসভায় ভোটাভুটি হয়। […]
জনসাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা।
কলকাতা, ১৫ এপ্রিল:- জন রাজভবন কর্মসূচির আওতায় আজ থেকেই জনসাধারণের জন্য খুলে গেল কলকাতা রাজভবনের দরজা। সকাল সাড়ে ১০টা থেকে রাজভবনের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। হেরিটেজ ওয়াকে দর্শনার্থীদের রাজভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে রাজভবনে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে রাজভবন। সকালে নববর্ষ উপলক্ষে বিশেষ সাইকেল […]









