হাওড়া , ১২ জানুয়ারি:- বিলুপ্তপ্রায় একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার হল হাওড়ার লিলুয়ার জগদীশপুর এলাকা থেকে। সোমবার পেঁচাটি উদ্ধার হয়। এরপর পুলিশের উপস্থিতিতে পেঁচাটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। এর কিছুদিন আগে জগদীশপুর এলাকা থেকেই উদ্ধার হয়েছিল একটি ভাম। সোমবার উদ্ধার হওয়া লক্ষ্মী পেঁচাটি উদ্ধার করে প্রথমে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মাকালতলা এলাকার মানুষ। পরে উদ্ধার হওয়া সেই পেঁচাটিকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় জেলা বনদপ্তরের হাতে। বনদপ্তর সূত্রে জানা গেছে, লিলুয়া থানা এলাকার জগদীশপুরের মাকালতলার গ্রামবাসীরা বিলুপ্তপ্রায় লক্ষ্মী পেঁচাটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন।পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিষয়টি জানায় বনদপ্তরকে। খবর পেয়ে সেখানে পৌঁছান বনদপ্তরের কর্মীরা। সেখান থেকে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পেঁচাটির শারীরিক পরীক্ষা করা হয়। এই প্রাণীটির শরীরে কোনও আঘাত ছিল না। সুস্থ ছিল সেটি। এরপর পেঁচাটিকে খোলা পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
Related Articles
বন্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালিতে। তদন্তে পুলিশ।
হাওড়া , ১৫ মার্চ:- বন্ধ ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালিতে। স্থানীয় দেওয়ানগাজির ২, হরি কুমার ব্যানার্জী লেনে ঘটনাটি ঘটে। মৃতার নাম শুক্লা চক্রবর্তী (৩৮)। কল্পনা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। গত শুক্রবার ওই স্বামী সুকান্ত চক্রবর্তীর সাথে তাঁর শেষবার কথা হয়েছিল। সোমবার সকালে বারে বারে ডাকাডাকি করেও সাড়া […]
আগে একটিই পুজোই হতো, এখন লিলুয়া ওয়ার্কশপের প্রতি ইউনিটেই বিশ্বকর্মা পুজো।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- এই অর্থনৈতিক মন্দার বাজারে প্রভাব পড়েছে সর্বক্ষেত্রেই। প্রভাব পড়েছে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোতেও। আগে একসময় হাওড়ার লিলুয়া ওয়ার্কশপে একটিই বড়ো করে পুজো হতো। সেই পূজোতে মেতে উঠতেন গোটা ওয়ার্কশপের কর্মীরা। এখন ওয়ার্কশপের প্রতি ইউনিটেই (শপে) আলাদা আলাদা করে পৃথকভাবে পুজো হয়। প্রায় শতাধিক পুজো হয় এখন। এখানকার কর্মীরা বলেন, বহু আগে এখানে […]
ধুনুচি নাচে পুজো মণ্ডপ মাতালেন সাংসদ।
হুগলি, ১৪ অক্টোবর:- নবমীর সন্ধ্যায় ধুনুচি নাচে পুজো মণ্ডপ মাতালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ব্যাবসায়ী সমিতির পুজোর মূল পৃষ্ঠপোষক সাংসদ। সঙ্গে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার বান্ধবী শ্রীময়ী। সাংসদের ধুনুচি নাচ দেখতে সাধারণ দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত পুজোর দিনগুলিতে এই পুজোতে সময় কাটান […]








