হাওড়া , ১৭ জুন:- লাদাখে ভারত – চিন সীমান্তে বিনা প্ররোচনায় চিনা হামলায় ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ হল হাওড়ায়। এদিন বিকাল ৫টা নাগাদ পিলখানা মোড়ে বিজেপি নেতা উমেশ রাইয়ের নেতৃত্বে চিনা প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করে বিক্ষোভ হয়। উমেশ রাই বলেন, বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তে চিন ভারতীয় সেনার উপর ওই হামলা চালিয়েছে। এতে ২০ ভারতীয় সেনা শহীদ হয়েছেন। এর প্রতিবাদে আমরা এই প্রতিবাদ কর্মসূচি করেছি। ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ ভারত এর যোগ্য সমুচিত জবাব দিক।
Related Articles
অমিত মালব্যর ট্যুইট প্রসঙ্গে সাংবাদিক বৈঠক চন্দননগর পুলিশ কমিশনারেটের।
হুগলী, ১২ জানুয়ারি:- ডানকুনি থেকে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী ঋত্বিক পালকে নিয়ে টুইটার হ্যান্ডেইলে অমিত মালব্যর পোস্ট নিয়ে সাংবাদিক বৈঠক করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর। গত রবিবার বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডানকুনি থেকে এক বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। তবে সেই বাইক র্যালির অনুমতি দেয়নি পুলিশ। রবিবার সেই বাইক রালিতে উপস্থিত হয়েছিলেন […]
পুলিশি নিগ্রহের প্রতিবাদে কাজ বন্ধ করে আন্দোলন আইনজীবীদের।
হুগলি, ২৬ জানুয়ারি:- হরিপাল থানার পুলিশ চন্দননগর আদালতের আইনজীবীকে নিগ্রহ করেছে, এই অভিযোগে চন্দননগর আদালতে কাজ বন্ধ করে আন্দোলনে আইনজীবীরা। আদালতের গেটে আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ স্লোগান করেন। জানা গেছে, গত ১৫ জানুয়ারী রাতে হরিপালে আইনজীবী স্নেহাশিস রায়কে থানায় নিয়ে যায় পুলিশ। তাকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ওই আইনজীবীর অভিযোগ তিনি একটি মামলার নোটিশ […]
করোনা সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর নির্দেশ ।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যে করোনা সংক্রমনের অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আবারও ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার প্রথম ঢেউয়ের সময় যেমন চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছিল অনুরূপ ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালে যে ভাবে বেডের […]









