কলকাতা , ৭ জানুয়ারি:- রাজ্যের সিনেমা হল গুুলিকে লকডাউনের আগের মতো পুরোদমে চালু করার ছাড়পত্র চেয়ে হল মালিকেরা রাজ্য সরকারকে চিঠি লিখেছে। আনলক পর্বে গত বছর অক্টোবর মাসে সিনেমা হল খুললেও সরকারি নির্দেশিকা অনুযায়ী সেখানে আসন সংখ্যার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে লেখা এক চিঠিতে হল মালিকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্সের তরফে দাবি করা হয়েছে, সিনেমা হল থেকে কোভিড সংক্রমণ ছড়ানোর কোন নজির নেই। তা স্বত্বেও হল গুলিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলার কারণে নতুন সিনেমা মুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রযোজকদের অনিহা দেখা যাচ্ছে। ইম্পার সভানেত্রী পিয়া সেনগুপ্ত ওই চিঠিতে জানিয়েছেন সরকারি নির্দেশিকার কারণে বিশেষ করে সিঙ্গল প্লেক্স হলের মালিকেরা ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিনেমা হল গুলি লকডাউনের পূর্বাবস্থায় ফিরে এলে নতুন সিনেমা মুক্তি পাওয়ার পথ সুগম হবে এবং সিনেমাহল গুলি রক্ষা পাবে।
Related Articles
লকডাউন অমান্য করে রাস্তায় বেড়িয়ে পড়েছিল টোটো, কোচবিহার ও মাথাভাঙায় পুলিশের কড়া ভুমিকা
কোচবিহার,২০ এপ্রিল:- লকডাউন অমান্য করে শেষ পর্যন্ত বেড়িয়ে পড়েছিলেন টোটো নিয়ে যদি কিছু রোজগার এই আশায়। কিন্তু শহরে ঢুকতেই পুলিশি বাঁধার মুখে পড়তে হল টোটো চালকদের। কোথাও চাকার পাম্প ছেড়ে দিয়ে কান ধরে ওঠবস করানো হল। আবার কোথায় টোটোই আটক করে দেওয়া হল। প্রায় একই রকমের এই ছবি দেখা গেল কোচবিহার ও মাথাভাঙা শহরে। […]
গানে , কবিতায় এবং চিকিৎসা বিদ্যায় সাবলীল ডাঃ এস , কে, ভট্টাচার্য্য।
তরুণ মুখোপাধ্যায় , ১ জুলাই:- করোনা নিয়ে আমাদের এত ভয় পেলে চলবে না । এই রোগকে সঙ্গে নিয়ে আমরা বাঁচতে পারি , তবে এর জন্য বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে । পরিমিত খাওয়া , ফ্রী হ্যান্ড এক্সারসাইজ , মন ভালো রাখার জন্য গান শোনা , সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করা এবং নিজেদের পরিষ্কার রাখা […]
বড় দলে মতানৈক্য থাকতেই পারে, দল হাওড়ায় মন্তব্য অরূপ রায়ের।
হাওড়া, ৭ মে:- তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ঘিরে কখনো উত্তেজনা, কখনো বচসা, আবার কোথাও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। রবিবার এই নিয়ে সাংবাদিকেরা মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন, আমাদের বড়ো দল। লক্ষ লক্ষ কর্মী। একটু মতানৈক্য থাকতেই পারে। দল এগিয়ে যাবে। সাংবাদিকেরা এদিন […]







