কলকাতা , ২ জানুয়ারি:- ফের করোনার থাবা হরিশ মুখার্জী স্ট্রীটে। মারণ ভাইরাস এবার প্রাণ কেড়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদারের। দীর্ঘ চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসের চাবি ছিল মানিক বাবুর জিম্মায়। স্মিতবাক, সদাহাস্যময় এই মানুষটি চিরকাল প্রচার এর অন্তরালে থেকে চুপচাপ নিজের কাজটুকু করে গেছেন। তৃণমূলের নেতাকর্মী থেকে সাংবাদিক সকলের সঙ্গে ছিল তার সুসম্পর্ক। এহেন মানিক মজুমদারের প্রয়াণে শোকের ছায়া নেমেছে তৃণমূল শিবিরে। গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিক বাবুর প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন,’মানিকদার হাসিমুখ আর দেখতে পাবো না। তার অভাব আমরা সকলে অনুভব করব।’ মানিক মজুমদারের প্রয়াণে তৃণমূলের আজকের যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। দলের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর করোনা আক্রান্ত হয়ে দিন সাতেক আগে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন মাণিক মজুমদার। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল ম্যালেরিয়া-সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন মাণিকবাবু। তাই সপ্তাহখানেকের জীবনযুদ্ধের পরেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে হাসপাতালেই প্রাণহানি হয় তাঁর। কোভিড বিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
Related Articles
টিফিনের সময় পরিবর্তনের জন্য বন্ধ হয়ে গেলো ডালহৌসি জুট মিল।
হুগলি , ৩১ মে:- টিফিনের সময় পরিবর্তন করার জন্য বন্ধ হয়ে গেল চাঁপদানির ডালহৌসি জুট মিল। টিফিনের সময় ছিল ৩০ মিনিট। এই সময় অনেক বছর থেকে চলে আসছে। ডালহৌসি জুটমিল কর্তৃপক্ষ হঠাৎ ২৭মে শ্রমিকদের জানায় এখন থেকে ৩০ মিনিট নয় ২০ মিনিট সময় দেওয়া হল টিফিনের জন্য। এই সময় কমিয়ে দেওয়ার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে […]
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হনুমান।
হাওড়া,৪ জানুয়ারি:- রাস্তার ইলেকট্রিক পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল একটি হনুমান। শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বালিটিকুরি শেঠপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমানটি একটি পেয়ারা গাছে বসেছিল। এরপর সে রাস্তা পেরিয়ে ইলেকট্রিক পোস্টে উঠে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাস্তার উপর দেহটি ছিটকে পড়ে। এলাকার প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মন্ডল স্থানীয় থানাকে বিষয়টি জানান। খবর দেওয়া […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে শোভন বান্ধবী।
কলকাতা,১২ মার্চ :- গত মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় সাথে বৈঠকেও চিরে না ভেহায় এবার নিজেই হাল ধরলেন মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বৈশাখী। যা নিয়ে নয়া জল্পনা শুরু রাজনৈতিক মহলে। এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ নবান্নে যান মিল্লি আল আমিন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা তারপর সোজা চলে যান ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে। […]






