হাওড়া , ১ জানুয়ারি:- শুক্রবার পয়লা জানুয়ারির সকালে রিলায়েন্স মল অবরোধ কর্মসূচি নেয় সিটু, ডিওয়াইএফআই সহ বিভিন্ন বাম সংগঠন।মোদি সরকারের শ্রেণীশোষণ এবং শ্রেণীশাসনের বিরুদ্ধে বামপন্থী গনসংগঠনগুলি এদিন হাওড়াতেও রিলায়েন্স মল অবরোধ কর্মসূচি নেয়। কদমতলা ১০০ ফুট রাস্তায় রিলায়েন্স ফ্রেস মল এর সামনে সকাল থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। বাম সংগঠনগুলির কর্মী সমর্থকেরা মলের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। তাঁরা শ্লোগান দেন। কর্মসূচি চলে বেলা ১১টা পর্যন্ত। কৃষক স্বার্থবিরোধী কর্পোরেট স্বার্থবাহী কৃষি আইন বাতিলের দাবিতে এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। “কেন্দ্রীয় সরকার – কর্পোরেট ও আম্বানি – আদানির আঁতাত নিপাত যাক” এই দাবীতে শ্লোগান দেন বাম নেতৃবৃন্দ।
Related Articles
আনিস-কান্ডে হাওড়ায় সিপিএমের বিক্ষোভ।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- আনিস কান্ডের সিবিআই তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার হাওড়ার পাঁচলার রানিহাটি আমতা রোডের হাকোলা চৌমাথায় বিক্ষোভ কর্মসূচি নেয় সিপিএম। প্রায় ১৫-২০ মিনিট রানিহাটি আমতা রোডে যান চলাচল থমকে পড়ে। Post Views: 456
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন মুকুল রায়।
হুগলি , ২৬ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন মুকুল রায় সাংবাদিক সম্মেলনে এসে ঘোষণা করলেন তিনি। সাংবাদিক সম্মেলনের আগে বিদ্যাসাগরের জন্ম দিবসে তার ছবিতে পুষ্প প্রদান করলেন । পাশাপাশি কৃষি বিল নিয়ে হুগলি জেলার চুঁচুড়ায় বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মুকুল রায়। তিনি বলেন নরেন্দ্র মোদি যে কৃষি বিল এনেছেন তাতে কৃষকদের স্বার্থ […]
দুবছর বন্ধ থাকার পর ফের এবছর ফিরছে কৃষক রত্ন পুরস্কার।
কলকাতা, ১০ মে:- করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর এবছর ফিরছে ‘কৃষক রত্ন’ পুরস্কার। nআগামী ১৭মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে কৃষকরত্ন পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৩৪২জন কৃষক ওই পুরস্কার পাবেন। করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর এবছর ফের তা দেওয়া হচ্ছে। প্রতিটি ব্লক থেকে একজন করে কৃষক এই পুরস্কার পাবেন। কৃষিমন্ত্রী সোনারপুর […]








