কোচবিহার , ২ ডিসেম্বর:- ফের সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৩১ নং জাতীয় সড়কের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শাটার, একটি রাউন্ড লাইভ গোলাবারুদ সহ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম বিবিশন কার্জি। ধৃত ওই ব্যক্তি কোচবিহারের জিরানপুরের বাসিন্দা। ধৃতকে আজ আদালতে তোলা হয়েছে।
Related Articles
ফের হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ফের হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। আটক এক যাত্রী। বুধবার হাওড়া স্টেশনে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নগদে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে আরপিএফ। এদিন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার হয়। টাকার ব্যাপারে কোনও সদুত্তর না মেলায় সঙ্গে সঙ্গেই আটক করা হয় ওই যাত্রীকে। […]
তৃণমূলের পতাকা নিয়েই পৌরসভার গেট আটকে বিক্ষোভ তৃণমূলীদের।
নদীয়া, ৯ জুন:- তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভা গেট আটকে দিয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের। দিনের শুরুতেই পৌরসভা বন্ধ করে বিক্ষোভ দেখানোর কারণে চরম হয়রানির শিকার এলাকাবাসীর। নদীয়ার শান্তিপুর পৌরসভার ঘটনা। এদিন সকালে শান্তিপুর পৌরসভার প্রায় ২০০ জন সাফাই কর্মী আইএনটিটিইউসি পতাকা হাতে নিয়ে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি […]
গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।হাওড়ার জগৎবল্লভপুরে চাঞ্চল্য।
হাওড়া , ১৯ ডিসেম্বর:- গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে হাওড়ার জগৎবল্লভপুর থানার মাজুক্ষেত্র গ্রামের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, প্রায় ৯ বছর আগে নরোত্তম মন্ডলের সঙ্গে সেহাগোড়ীর বাসিন্দা সুপ্রিয়ার দেখাশোনা করে বিয়ে হয়। এদের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের দু’বছর পর […]








