হাওড়া, ২০ ডিসেম্বর:- সামনেই বড়দিন। খুশির উৎসবে মেতে উঠবেন সবাই। সেই খুশির আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে আজ রবিবার সকালে হাওড়ায় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হোমের অনাথ শিশুদের হাতে বড়দিনের কেক, শুকনো কিছু খাবার, স্ন্যাকস ও শীতের বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয়। হাওড়ার ইছাপুর এইচআইটি রোডের মায়ের আশা হোমের শিশুদের হাতে এদিন ওই উপহার তুলে দেওয়া হয়। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি মহামারী পরিস্থিতিতে এই প্রথমবার এমন কোনও মহান উদ্যোগ নেওয়া হল। আগামী দিনে আরও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁরা যুক্ত হতে চান।
Related Articles
সম্পূর্ণ রাজনৈতিক কারণেই রাজ্যের কৃষকরা কেন্দ্রের টাকা পাচ্ছেন না – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- সম্পূর্ণ রাজনৈতিক কারণেই রাজ্যের কৃষকরা কেন্দ্রের টাকা পাচ্ছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের কৃষকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের সময় পশ্চিমবঙ্গের কৃষকরা রাজ্যের রাজনীতির শিকার হচ্ছেন বলে যে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তার কড়া সমালোচনা করে পাল্টা এক বিবৃতিতে বলেন রাজনৈতিক বিচারধারার জন্যেই বাংলার এমন অবস্থা। […]
লকডাউন এ বন্ধ মদের দোকান , ফের সক্রিয় চোলাই এর ভাটিগুলি , হানা আবগারি দপ্তরের।
সুদীপ দাস,২ এপ্রিল:- লকডাউনের জেরে বন্ধ লাইসেন্স প্রাপ্ত দেশী ও বিদেশী মদের দোকানগুলি। যার ফলে একদিকে চরা দামে কালোবাজারে বিকোচ্ছে দেশী-বিদেশী মদ। আর অন্যদিকে যাদের পকেটে টান তারা ঝুঁকছে বেআইনি চোলাই মদের দিকে। তাই চোলাই মদের বাজারও এখন তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাওয়া চোলাইয়ের ভাটিগুলি আবার সক্রিয় হয়ে উঠছে। পাশাপাশি বহু ভাটিগুলিতে আগের […]
ফুঁসছে দ্বারকেশ্বর নদী , বাঁধের উপর বিকল্প আস্তানা আরামবাগের নদীবাঁধ এলাকার মানুষের।
হুগলি, ৩০ জুলাই:- দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে হুগলির আরামবাগ মহকুমার মানুষ।প্রায় ২৫০ ফুট উচ্চতায় দ্বারকেশ্বর নদীর জল প্রভাবিত হচ্ছে। গন্ধেশ্বরী নদীর জল ২৪৭ ফুট উচ্চতায় প্রভাবিত হচ্ছে। স্বাভাবিক ভাবেই নদীবাঁধ এলাকার মানুষ অস্থায়ী ভাবে উঁচু নদী বাঁধের ওপর ঘর তৈরি করে। এদিন সকালে দেখা যায় দ্বারকেশ্বর,মুন্ডেশ্বরি, রুপনারায়ন ও দামোদর নদীর জল পাড় উপচে এলাকায় […]






