আসানসোল , ১৭ ডিসেম্বর:- পুরসভা ও তৃণমূল দলের সাথে সম্পর্ক ছিন্ন করলো জিতেন্দ্র তিওয়ারি। একদিনে জোড়া ধাক্কা। শুভেন্দুর পর এবার নিজের পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র তিওয়ারি। এতদিন তিনি আসানসোলের পুর প্রশাসক পদের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। সূত্রের খবর, এমনকি আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও না থাকার সম্ভাবনা জিতেন্দ্র তিওয়ারি। গতকাল সুনীল মন্ডলের বাড়িতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেন জিতেন্দ্র তিওয়ারি। তারপরই একদিনে দুজনের অবস্থান থেকে স্পট দ্রুতই বিরোধী শিবিরে পা বাড়াবেন তাঁরা। অবশ্য শেষ পাওয়া খবর অনুযায়ী তৃণমূল দল থেকেও ইস্তফা দিয়ে দিয়েছেন জিতেন্দ্র তিয়ারী।
Related Articles
রামকৃষ্ণের প্রিয় সাদা বোঁদে বিক্রিতে ভাঁটা , হতাশার সুর কামারপুকুর ব্যবসায়ী মহলে।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- হুগলির কামারপুকুরের শ্রীরামকৃষ্ণের স্নেহধন্যে সাদা বোঁদে সারা দেশ জুড়ে বিখ্যাত। কিন্তু করোনা পরিস্থিতিতে এই সাদা বোঁদে ব্যবসায় ভাটার টান। কামারপুকুর মঠ ও মিশনে করোনা পরিস্থিতিতে পর্যটক কম আসায় স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ীদের সাদা বোঁদের বিক্রি অনেকটাই কম বলে দাবী তাদের। মুলত বোঁদে বলতে চোখের সামনে ভাসে লাল-হলুদের বোঁদে। অবশ্য গোঘাটের কামারপুকুরে সেই […]
দেশে লকডাউন এর জেরে মানুষ গৃহবন্দি থাকলেও বাঁকুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি।
বাঁকুড়া ,২৭ মার্চ:- করোনা ভাইরাসের জেরে সারাদেশ জুড়ে চলছে লকডাউন, মানুষ গৃহবন্দী। এমন অবস্থায় সোনামুখীর জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। সোনামুখীর জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ করোনা আতঙ্কের পাশাপাশি হাতির আতঙ্কে আতঙ্কিত। গ্রামের মানুষ প্রায় চার কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে দিয়ে রেশন দোকান যেতে হয় করোনা আতঙ্কের পাশাপাশি হাতির আশংকা মাথায় নিয়ে। সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার।
হাওড়া, ১ নভেম্বর:- পেট্রোল, এলপিজি গ্যাস, এবং ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সোমবার পেট্রোলের দাম ১১০ টাকা, ডিজেলের দাম ১০১ টাকা এবং এলপিজি ৬৬ টাকা হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষ এবং গাড়িচালকরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এর জেরে পকেটে টান পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। একেই লকডাউন থেকে সবেমাত্র কাজ কারবার শুরু হয়েছে তার […]







