তরুণ মুখোপাধ্যায়,২৫ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কেউ বাইরে বেরলে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এরপরই বুধবার চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল করে দেয়।সেখানে দাঁড়িয়ে লাইন দিয়ে দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনেন জনতা। পুলিশ সূত্রে খবর, যাতে রেশন কিংবা মুদিখানার দোকানের সামনে কেউ একসঙ্গে জটলা বেধে না থাকতে পারেন তাই এই উদ্যোগ।এর প্রধান উদ্দেশ্য যাতে করোনা ভাইরাস একজনের থেকে আর একজনের শরীরে প্রবেশ করতে না পারে।
Related Articles
ঐতিহাসিক মে দিবসে বাদ সাধলো লকডাউন..
হুগলি,১ মে:- হুগলির সাহাগঞ্জ ও কেশরাম রেয়ন ফ্যাক্টরিতে ১৩৫ তম ঐতিহাসিক মে দিবসের সারা পারলো না লক ডাউনের জেরে l কল কারখানায় সকালে শ্রমিকদের খুব একটা দেখা গেলো না l গুটি কতক শ্রমিকদের নিয়ে মে দিবস পালন করলো বামপন্থী শ্রমিক সংগঠন l মে দিবস পালন করতে গিয়ে রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন […]
এটিএম মেশিনের স্ক্রিন ড্যামেজ করল দুষ্কৃতীরা।
হাওড়া , ৩১ জুলাই:- বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মল্লিকফটক এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঢুকে এটিএম মেশিনের স্ক্রিন ড্যামেজ করে কেউ বা কারা। এই ঘটনা কোনও দক্ষ চোরের কাজ নয় বলেই পুলিশের অনুমান। টাকাপয়সা কিছু খোওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কারা অভিযুক্ত এই ঘটনায় তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে। শুক্রবার দুপুরেই ঘটনার […]
কোভিড বিধি মেনেই করতে হবে কালীপুজো , নিরাপত্তায় দেওয়া হচ্ছে হাওড়ায়
হাওড়া , ৯ নভেম্বর:- দূর্গাপুজোয় সাফল্য পাওয়ার পর ইভটিজিং রুখতে কালীপুজোতেও হাওড়া শহরের রাস্তায় নজরদারি চালাবে সিটি পুলিশের স্পেশাল শক্তিবাহিনী টিম। মহিলা থানা ও ইবি’র তত্ত্বাবধানে থাকা এই বাহিনী পথে নামবে। সোমবার দুপুরে হাওড়ায় কালীপূজা ও দীপাবলীর প্রাক্কালে পুলিশের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সমন্বয় সভায় একথা জানান হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। তিনি বলেন, শক্তিবাহিনী […]






