সুদীপ দাস , ১০ ডিসেম্বর:- হিন্দমোটরের মৃত গৃহবধু মৌমিতা চক্রবর্তীর পরিবার এবারে দ্বারস্থ হলো চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীরের। প্রসঙ্গত হাওড়ার একটি বেসরকারী নার্সিং হোমে মৌমিতার মৃত্যুর পর হাসপাতালের বিরুদ্ধে তাঁর অঙ্গ চুরি করে নেওয়ার অভিযোগ তোলে পরিবার। সেই ঘটনায় পথমে উতংতরপাড়া থানা অভিযোগ না নেওয়ায় তাঁরা আদালতে মামলা রুজু করে। অভিযোগ সেই মামলার কাজ তরান্বিত করতে উত্তরপাড়া থানা কোনরকম সাহায্য করছে না। ফলে এখনও পর্যন্ত মৌমিতার ময়নাতদন্ত হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই আজ মৃতার দুই ভাই তাঁদের আইনজীবিকে নিয়ে পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন। উত্তরপাড়া থানা যাতে অবিলম্বে তদন্তের স্বার্থে সহযোগীতা করে সে বিষয়ে পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হয়।
Related Articles
প্রয়াত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি
স্পোর্টস ডেস্ক, ১৫ অক্টোবর:- চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি । করোনায় সংক্রমিত হয়ে গত একমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তাঁর মৃত্যুতে রাজ্য তথা দেশের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি রেখে গেলেন স্ত্রী রীতা ভিমানি ও পুত্র গৌতম ভিমানিকে। ‘দ্য স্টেটসম্যান’-এর হয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কিশোর ভিমানি। সবরকম […]
কল সেন্টারের আড়ালেই প্রতারণা চক্র, ঘটনায় গ্রেপ্তার ৫৪ জন।
হাওড়া, ২৬ নভেম্বর:- কল সেন্টারের আড়ালে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা হানা দেয়। ওই অফিস থেকে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা। ধৃতদের শনিবার হাওড়া আদালতে তোলা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, গত দেড় বছর ধরে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে ওয়েববেল আইটি পার্কে সরকারের […]
আরামবাগে নাবালিকাকে খুনের হুমকি দিয়ে ধর্ষনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।
হুগলি , ১৮ এপ্রিল:- নাবালিকাকে খুনের হুমকি দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষনের অভিযোগে অন্তঃসত্ত্বা নাবালিকার মা ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। জানা গেছে, আরামবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের গরগরি গ্রামের বাসিন্দা নাবালিকার বাবা-মা পেশায় দিনমজুর। প্রায় বছর খানেক আগে ওই নাবালিকার বাবা-মা কাজে বেরিয়ে গেলে তাদের প্রতিবেশী […]









