কলকাতা , ১০ ডিসেম্বর:- রাজ্যে বিজেপির প্রচার অভিযানে সাধারণ মানুষ সাড়া না দেওয়ায় প্রচারের কৌশল হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা প্রচার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার মেয়ো রোডে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ওই ঘটনা বিজেপি তরফে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অশান্তির ঘটনার জন্য মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকে দায়ী করেছেন। জনরোষের কারণেই বিজেপি নেতাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে জেপি নাড্ডার কনভয়ে হামলা চলেছে বলে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। পথচলতি কিছু মানুষ গাড়িতে পাথর ছুঁড়েছে। তবে তার বহু পিছনে ছিল নাড্ডার কনভয়। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
Related Articles
গণনা মিটতেই তৃণমূলের দুই ‘গোষ্ঠী’র সংঘর্ষ হাওড়ার চামরাইলে, উত্তেজনা
হাওড়া, ৫ জুন:- গণনা মিটতেই তৃণমূলের দুই ‘গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো হাওড়ায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড়ের চামরাইলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় আহত উভয়পক্ষের ৬-৭ জন। ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন মহিলারাও। চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ অন্য গোষ্ঠীর তৃণমূল সমর্থকদের। তবে, অভিযোগ অস্বীকার করে উপপ্রধানের পাল্টা অভিযোগ তাঁদের […]
ঊর্ধ্বমুখী করোনাকে লাগাম টানতে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত কড়া বিধিনিষেধ রাজ্যে।
কলকাতা, ২ জানুয়ারি:- করোনা সংক্রমণ লাগামহীনভাবে বাড়তে থাকায় ফের কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্যে। রবিবার নবান্ন সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পঠন-পাঠন বন্ধ থাকবে। শিক্ষাকর্মীদের ৫০% উপস্থিতি থাকবে রোটেশন অনুযায়ী। তবে পরীক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত […]
চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি। হাওড়ার এইচআইটি ব্রিজে।
হাওড়া, ২১ মে:- চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি ঘটল হাওড়ার গোলাবাড়ির এইচআইটি ব্রিজে। অ্যাম্বুলেন্সের এক্সেল ভেঙে চাকা খুলে ছিটকে গিয়ে লাগে উল্টোদিক থেকে আসা অটোতে। যাত্রী নিয়েই রাস্তার উপর উল্টে যায় অটোটি। তিনজন জখম হন। গুরুতর জখম হন অটোর এক মহিলা যাত্রী। তবে, ভাগ্যক্রমে রক্ষা পান অ্যাম্বুলেন্সের রোগী। অটোরিক্সার চালকও দুর্ঘটনায় জখম হন। শনিবার দুপুরে […]









