হাওড়া , ৭ ডিসেম্বর:- কলকাতার পর শহর জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে হাওড়াতেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের আরেক মন্ত্রী দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “এজেন্সিকে পয়সা দিলে সারা শহর জুড়ে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে ব্যানার লাগানো যায়। কে কি ব্যানার লাগালো তাতে কিছু আসে যায় না। আমার কাজটাই আসল। প্রথম দিন থেকে দল করে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। দীর্ঘ দিন দীর্ঘ পথ অতিক্রম করেছি। কিন্তু কোনওদিন দলের বিরুদ্ধে এই ধরনের কথা বলিনি। মা’ও বলিনি। মাকে গালাগালিও দিইনি। যারা মাকে গালাগালি করে তাদের সম্বন্ধে কি বলব। দিলীপ ঘোষের মতো একজন উশৃংখল নেতা যদি কাউকে প্রশংসা করে সার্টিফিকেট দেন সেটা তাঁর ডিমোশান।”
Related Articles
সপ্তদশ বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী দোসরা জুলাই।
কলকাতা, ১৮ জুন:- সপ্তদশ বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী দোসরা জুলাই। কিন্তু বিধানসভার স্থায়ী কমিটি গঠন নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে দর-কষাকষি চলছে বলে জানা গেছে। বিধায়কদের প্রতিনিধিত্বের রাজ্য বিধানসভায় কাজ করে ৪১ টি গুরুত্বপূর্ণ কমিটি। এরমধ্যে ২৬ টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫ টি হাউস কমিটি। সূত্রে জানা গেছে এই কমিটি গঠন ও […]
ভোট পর্ব মিটতেই হাওড়ার ডোমজুড়ে বিজেপি নেতার বাড়িতে হামলা।
হাওড়া, ২১ মে:- ভোট পর্ব মিটতেই হাওড়ার ডোমজুড়ে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটলো।শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড় বিধানসভার জগদীশপুরে স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ হাজরার বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। ইট-পাথর ছুড়ে ভাঙা হয় ঘরের জানলা-দরজা। গতকাল রাত বারোটা নাগাদ ওই হামলা চলে। আজ সকালেও ফের হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগের তীর শাসক […]
উচ্ছাসের বাঁধ ভাঙল বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের মনোনয়ন ঘিরে।
হুগলি , ২০ মার্চ:- উচ্ছাসের বাঁধ ভাঙল তারকা প্রার্থীকে ঘিরে। চন্ডীতলার চন্ডী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে বের হয় চন্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তাকে ঘিরে উন্মাদনা ছিলো চোখে পড়ার মত। একবার ছবি আর টিভিতে দেখা তারকাকে একবার ছুঁয়ে দেখতে একটা সেলফি নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। প্রচন্ড রোদে সাদা লিনেনের সার্ট ভিজে জবজবে […]







