কলকাতা , ৭ ডিসেম্বর:- যত দ্রুত সম্ভব কলকাতা পুরসভার ভোট সেরে ফেলতে এবার রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। রাজ্য সরকারের সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে আদালত নির্দেশ দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদালতের তরফে রাজ্যকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঠিক না করলে, আদালত থেকেই প্রশাসক বসিয়ে দেওয়া হবে। এরপরই সাতদিনের সময় চেয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শীঘ্রই এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা।রাজ্যের পুরসভার ভোট নিয়ে সরকার গাফিলতি করতে বলে বহুদিন ধরে সরব বিজেপিসহ বিরোধীরা। সর্বোচ্চ আদালতের এদিনের রায় সেই দাবিকেই মান্যতা দিল বলে অভিমত রাজনৈতিক মহলের।
Related Articles
আসন্ন জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর।
কলকাতা, ৭ ডিসেম্বর:- দেশে আসন্ন জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরেক দফা বৈঠকে বসছেন। আগামী শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকের আগে প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্য সচিব আজ সকালে নবান্নে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের […]
শীতলখুচিতে বনধ ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত ১৫।
কোচবিহার , ১৪ জুলাই:- বনধকে ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে শীতলখুচির গোসাইয়েরহাট এলাকায়। ওই ঘটনায় দুই পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের শীতলখুচি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ঘটনা নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক হিতেন বর্মণ বলেন, “জোর করে বনধ করাতে […]
রক্তের চাহিদা মেটাতে মহতি উদ্যোগ, রিষড়া বাগপাড়া ছায়ানীর ক্লাবের
হুগলি, ১৭ আগস্ট:- গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা মেটাতে গত ২৩ বছর ধরে রিষড়ার বাগপাড়ার ছায়ানীড় ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে। রবিবার সেই রক্তদান শিবিরে এসে বহু মানুষ রক্তদান করে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ালেন। রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এদিনের এই শিবিরে এসে সংগঠনের সদস্যদের ভূয়সী প্রশংসা করে জানান, মনুষ্য জীব সমাজের শ্রেষ্ঠ হিসেবে নিজেদের জাহির […]








