হুগলি,৭ ডিসেম্বর:- বিজেপির কেন্দ্রীয় নেতা কবীর শঙ্কর বোসের উপর হামলার প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা কর্মীরা। গতকাল তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল শ্রীরামপুর। তৃণমূল অভিযোগ করে তাদের উপর হামলা চালায় বিজেপি নেতার নিরাপত্তা রক্ষীরা। আবার বিজেপি অভিযোগ করে তাদের নেতা কবীর শঙ্কর বোসের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে তৃণমূল। তাই বিজেপি নেতার উপর হামলার প্রতিবাদে হুগলি জেলার শ্রীরামপুর, কোন্নগর, রিষড়া, শেওরাফুলিত সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।
Related Articles
টেরাকোটার কাজ করে সারা বিশ্বকে তাক লাগিয়েছে পোড়া মাটির গ্রাম পাঁচমুড়া।
বাঁকুড়া, ১৪ ডিসেম্বর:- পোড়া মাটির গ্রাম পাঁচমুড়া। বাঁকুড়া জেলার এই গ্রাম টেরাকোটার কাজ করে শুধু মাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্বকে তাক লাগিয়েছে। মাটির উপর নকশা বানিয়ে তাকে নির্দিষ্ট পদ্ধতিতে আগুনে পুড়িয়ে টেরাকোটায় রূপ দেওয়ার পদ্ধতি এই পাঁচমুড়া তেই প্রথম। মূলত এখানে হাতি ঘোড়ার কাজ হত। টেরাকোটার আদি ঘরানা থেকে বেরিয়ে বেশ কিছু বছর যাবৎ মাটির […]
দীপাবলির আগেই কি চালু হবে শহরতলীর লোকাল , নবান্নের বৈঠকের দিকে তাকিয়ে গোটা রাজ্য।
কলকাতা , ১ নভেম্বর:- আনলক পর্বে ক্রমশ স্বাভাবিকতায় ফিরছে জনজীবন। একে একে বাস মেট্রো থেকে শুরু করে চালু হয়েছে সমস্ত রকম গণ পরিবহণ। কিন্তু এখনও বন্ধ রাজধানীর সঙ্গে শহরতলীর যোগাযোগের অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। শুধু মাত্র রেলের নিজস্ব কর্মচারীদের জন্য হাওড়া শিয়ালদার বিভিন্ন শাখায় কিছু ট্রেন চলাচল করছে। আর তাতে মরিয়া হয়ে সওয়ার হতে চেষ্টা […]
প্রশাসনের মানবিক মুখ হাসি ফোটালো ৩০ জন বহিরাগত শ্রমিকের মুখে।
উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- প্রশাসনের মানবিক মুখ হাসি ফোটালো ৩০ জন বহিরাগত শ্রমিকের মুখে। পেটের দায়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য শ্রমিক রাজ্যের বিভিন্ন কারখানায় কাজে এসে লকডাউনে আটকে রয়েছেন। তাঁদের কাছে থাকা টাকা-পয়সাও শেষ হয়ে গিয়েছে। তাই দু’বেলা দু’মুঠো খাবারের কোনও সংস্থান করে উঠতে পারেননি অধিকাংশ শ্রমিক। নিজের এলাকায় ফিরতে চাইলেও লকডাউনের কারণে বাড়ি ফেরার উপায় […]






