কলকাতা , ২৬ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। নবান্নে আজ ওই প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের যেসব বাসিন্দা অন্য কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তারা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়ির পরিবারের প্রধান মহিলার নামে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে। যা দেখিয়ে দিল্লির এইমস এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজসহ রাজ্যের দেড় হাজার বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। ১ লা ডিসেম্বর থেকে রাজ্যে ক্যাম্প করে স্বাস্থ্য সাথী প্রকল্পের নাম তোলার কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর দাবি করেন সম্পূর্ন রাজ্যের নিজস্ব ব্যয়ে এই স্বাস্থ্য বীমা প্রকল্প চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পকে কটাক্ষ করে তিনি বলেন ওই প্রকল্পের পুরো খরচ কেন্দ্রীয় সরকার বহন করেনা।
Related Articles
ভোট ঘোষণা হতেই ভোট লুট করতে শুরু করেছে পুলিশ , কমিশনারের কাছে অভিযোগ বিজেপির।
রিংকা পাত্র , ১ মার্চ:- কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। আজ ফের কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ কমিশনার সৌমেন মিত্র কাছে বিজেপি প্রতিনিধি দল। এদিন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত তিনি বলেছেন। কলকাতায় পোস্টাল ভোট ছিনতাইয়ের পরিকল্পনা চলছে। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে একজন কলকাতা পদমর্যাদা পুলিশ আধিকারিক সমস্ত […]
মন্ত্রীত্বের পাশাপাশি আপাতত দলীয় সমস্ত পদ থেকেও সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে।
কলকাতা, ২৮ জুলাই:- মন্ত্রীত্বের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় কে আপাতত দলীয় সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন।তিনি জানান দলের সমস্ত পদ পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছাড়াও দলীয় মুখপত্র জাগো বাংলার সম্পাদক, […]
আগামীকাল বিজেপির নবান্ন অভিযানের আগে পুলিশি প্রস্তুতি তুঙ্গে।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- আগামীকাল বিজেপি’র নবান্ন অভিযানের আগে সোমবার সকাল থেকেই হাওড়ায় পুলিশি প্রস্তুতি ছিল তুঙ্গে। হাওড়া স্টেশন, শিবপুর পুলিশ লাইন, নবান্ন নিকটবর্তী কাজীপাড়া মোড়ে পুলিশের গাড়িতে ছয়লাপ রয়েছে। কয়েক হাজার পুলিশ কর্মী বিভিন্ন জেলা থেকে আগামীকালের নবান্ন অভিযান উপলক্ষে মোতায়েন করা হয়েছে। এদিন সাঁতরাগাছির পর হাওড়া ময়দানে প্রস্তুতি দেখতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত […]










