হাওড়া , ২৪ নভেম্বর:- হাওড়ার ধূলাগোড়ে গরুবোঝাই লরি উল্টে দুর্ঘটনা। জানা গেছে, সামনের চাকা ফেটে উল্টে যায় লরিটি। মঙ্গলবার দুপুরে ৬ নং জাতীয় সড়কের খাঁ পাড়া মোড়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। গাড়িটি কলকাতায় যাচ্ছিল। মারা যান এক ব্যক্তি। জখম হন গাড়িতে থাকা বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূলাগোড় ট্রাফিক পুলিশ সূত্রের খবর ঘটনায় বেশ কিছু গরুর মৃত্যু হয়। অনেকগুলি গরু মারাত্মক জখম হয়। সাঁকরাইল থানার পুলিশের আরটি ভ্যান ও ধূলাগোড় ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ করেন। ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। এখন গাড়িটিকে তোলা হয়েছে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
Related Articles
১৩ দিন ধরে কর্মবিরতিতে শামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা।
মালদা,২ ডিসেম্বর:- ১৩ দিন ধরে কর্মবিরতিতে শামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা । সোমবার সকালেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে কর্মবিরতিতে বহাল থাকতে দেখা গেল কর্মীদের । বিশ্ব বিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে শামিল হওয়ার পাশাপাশি মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকেন । অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী কর্মীরাও । টানা ১৩ দিন ধরে তাঁদের কর্মবিরতি […]
উদ্বোধন হওয়ার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডের নির্মীয়মাণ সেতুর বেহাল অবস্থা
মালদা,২৭ নভেম্বর:- উদ্বোধনই হলো না, অথচ তার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডের নির্মীয়মাণ সেতুর চাঙর খসে পড়তে শুরু করলো। এমনকি নতুন ওই সেতুর তলের একাংশ জায়গাতে লোহার রড বেরিয়ে এসেছে। যা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ তৈরি হয়েছে মালদার মানুষের। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে ওই সেতুর নিচ দিয়ে চলাচল করতে হচ্ছে […]
অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করলো সরকার।
কলকাতা, ২৮ জুন:- রাজ্যে ভুয়ো টিকাকরণ পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজনের ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে এধরনের টিকাকরণ শিবিরের আয়োজন করতে গেলে তার নির্ধারিত বেসরকারি হাসপাতালে সঙ্গে গাঁটছড়া বেঁধে করতে হবে। যেসব হাসপাতাল করোনা টিকাকরনের কাজ করছে তাদের মাধ্যমেই এ ধরনের শিবির আয়োজন করা যাবে। টিকার ডোজ সরবরাহ […]








