সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- তিনে তিন তৃণমূল।লোকসভা ভোটের ধাক্কা সামলে রাজ্যের তিন কেন্দ্রেই ঘুরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।সেই সঙ্গে দল গঠনের ২২ বছর পর তৃণমূল কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রথম খাতা খুলল।এদিনের তিন কেন্দ্রের ফলাফলে উজ্জিবীত শাসক দলের নেতা কর্মীরা।তিন কেন্দ্রের মধ্যে করিমপুর শুধু তৃণমূলের দখলে ছিল।বাকি কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের ও খড়গপুর ছিল বিজেপির দখলে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এন আর সি ইস্যু বিজেপির ক্ষেত্রে বুমেরাং হয়েছে।সেই সঙ্গে লোকসভা ভোটের পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতি বেশি সময় দিয়েছেন।সেই সঙ্গে শাসক দলের মধ্যে রদবদল ও দিদি কে বলো কর্মসূচি কে সামনে রেখেই নিজেদের ভোট ব্যাঙ্ক উদ্ধার করেছে তৃণমূল।এদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস গঠন হ ওয়ার পর জীবনে কোনদিন আমরা কালিয়াগঞ্জ ও খড়গপুরে জিতিনি।আমি কৃতঞ্জ সব ধর্মের মানুষের কাছে।সকলেই বিজেপির ঔদ্ধত্য অহংকারের বিরুদ্ধে ভোট দিয়েছে সাধারন মানুষ।
Related Articles
আজ থেকে নতুন ভাবে পথ চলা শুরু করলো মনিকমল হসপিটাল।
তরুণ মুখোপাধ্যায়, ১ জুলাই:- প্রবাদ প্রতিম চিকিৎসক ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন নূতনভাবে পথ চলা শুরু করলো শ্রীরামপুরের অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র মনিকমল হসপিটাল। ১৯৯৯ সালে হুগলি জেলা সহ আশপাশের এলাকার বেহাল চিকিৎসা ব্যবস্থা দেখে প্রয়াতঃ প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় শ্রীরামপুর দিল্লি রোড উপর ১৩ বিঘা জমির উপর ২০০ শয্যার হাসপাতালটি গড়ে তোলেন। সিটি স্ক্যান আইসিইউ […]
জেলা সভাপতির গঠন করা কমিটিকে মানতে নারাজ , কোচবিহার এলাকায় নতুন কমিটি ঘোষণা ভূষণ সিংহের
কোচবিহার , ৮ জানুয়ারি:- শুক্রবার সকালে নতুন করে কোচবিহার জেলা তৃনমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কোচবিহার শহর পৌরসভা ওয়ার্ড ভিত্তিক নতুন কমিটি ঘোষণা করলেন কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক, তথা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা, কোর কমিটির সদস্য ভূষণ সিং। জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের ঘোষণা করা কমিটিকে প্রায় সম্পূর্ণ নাকচ করে নতুন করে কমিটি গঠন করার […]
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাওড়া শহরকে জীবাণুমুক্ত করার কাজে নামল হাওড়া পুরসভা।
হাওড়া, ৫ এপ্রিল:- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। তারমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে হাওড়া পুর এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করল পুরসভা। প্রায় জনা পঞ্চাশেক পুরকর্মী বিভিন্ন দলে ভাগ হয়ে একেকটি এলাকায় এই কাজ করছেন বলে পুরসভা সূত্রে জানা গেছে। সরকারি নির্দেশ মেনেই হাওড়া পৌরনিগম এলাকাকে জীবাণুমুক্ত করার […]








